আন্তর্জাতিক

ভারতে একদিনে মৃত্যু ও আক্রান্তের রেকর্ড

ইন্টারন্যাশনাল ডেস্ক:

ভারতে দিনদিন বেড়েই চলছে করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড হয়েছে দেশটিতে। ভারতে গতকাল শনাক্ত হয়েছে ৩ হাজার ৯৩২ জন। আজ রিপোর্ট লেখা পর্যন্ত নতুন করে শনাক্ত হয়েছে ৩৯ জন। এ নিয়ে দেশটিতে আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ হাজার ৪৭৬ জনে। গতকাল মারে গেছে ১৭৫ জন। যা একদিনে সর্বোচ্চ।

আজ (০৫ মে) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এর আগে একদিনের ব্যবধানে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হওয়ার রেকর্ড ছিল ২ হাজার ৬৪৪ জন। গতকাল এই রেকর্ড ভেঙে আক্রান্তের নতুন রেকর্ড হয়েছে। এ দিন প্রায় ৪ হাজার রোগী শনাক্ত হয়েছেন।

করোনার বিস্তার ঠেকাতে ভারতে গত ২৫ মার্চ থেকে লকডাউন শুরু হয়। এরপর পরবর্তী কয়েক ধাপে তা বাড়ানো হয়। তবে এরই মধ্যে দেশটি বিভিন্ন অঞ্চলে লকডাউন শিথিল করেছে। এরপরই দেশটিতে একদিনে রেকর্ড সংখ্যক আক্রান্ত ও মৃতের খবর এলো।

ভারতের করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছে ১ হাজার ৫৭১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১২ হাজার ৮৪৯ জন। দেশটিতে এ পর্যন্ত করোনা শনাক্তের জন্য পরীক্ষা হয়েছে ১১ লাখ ৯১ হাজার ৯৪৬ জনের।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা