খেলা

ভারতকে পিছনে ফেলে শীর্ষস্থানে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক:

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে বাতিল হয়ে গেছে সবধরনের ক্রিকেট। তবে এর মাঝেই আজ টেস্ট ক্রিকেটের নতুন তালিকা প্রকাশ করেছে আইসিসি। আর এই তালিকায় টেস্ট ক্রিকেটের শীর্ষস্থান হারিয়েছে বিরাট কোহলি-রোহিত শর্মার দল।

এবার ভারতকে পিছে ফেলে শীর্ষস্থান দখল করেছে অস্ট্রেলিয়া।

২০১৯ সালের মে থেকে একশো শতাংশ এবং আগের দুই বছরের ৫০ শতাংশ ম্যাচ খেলার ভিত্তিতে তৈরি হয়েছে নতুন ব়্যাঙ্কিং। আর তাতেই ১১৬ পয়েন্ট এক নম্বরে উঠে এসেছে অজিরা। টেস্টে ১১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বিশ্বকাপের রানার্স আপ নিউজিল্যান্ড। আর শীর্ষস্থান খুইয়ে ১১৪ পয়েন্ট নিয়ে আপাতত তিন নম্বরে নেমে এসেছে ভারত।

২০১৬ সালের অক্টোবরে শীর্ষস্থানে পৌঁছেছিল ভারত। তারপর ব়্যাঙ্কিংয়ে বদল ঘটেনি। প্রায় চার বছর পর সেরার মুকুট হাতছাড়া।

র‍্যাঙ্কিংয়ের চার ও পাঁচে আছে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। সাউথ আফ্রিকা নেমে গেছে ছয়ে। সাত-আটে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ, নয় নম্বরে বাংলাদেশ ও দশ নম্বরে জিম্বাবুয়ে।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা