বাণিজ্য

বৈদেশিক বাণিজ্য শাখায় লেনদেনের সময় বৃদ্ধি

নিউজ ডেস্ক:

দেশের ব্যাংকগুলোর বৈদেশিক বাণিজ্য শাখার লেনদেনের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। এজন্য নির্দিষ্ট কিছু শাখায় লেনদেন করা যাবে দুপুর ২টা পর্যন্ত।

৮ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত উল্লেখিত সময়ে লেনদেন করতে ব্যাংকগুলোকে এ নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার (০৭ এপ্রিল) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ।

এতে বলা হয়েছে, জরুরি বৈদেশিক লেনদেনের জন্য ব্যাংকগুলো নিজেদের বিবেচনায় নির্বাচিত অথরাইজড ডিলার (এডি) শাখায় লেনদেনের সময় একঘণ্টা বাড়িয়ে দুপুর ২টা পর্যন্ত করা হলো। তবে সাধারণ ব্যাংকিং এ সময়ের বাইরে থাকবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, করোনাভাইরাসের কারণে সরকার ঘোষিত সাধারণ ছুটির মধ্যে ব্যাংকে লেনদেনের সময় পুনঃ-নির্ধারণ করে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত করা হয়েছে। এছাড়া অন্যান্য কার্যক্রম সম্পন্ন করার জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল ৩টা পর্যন্ত।

গত ২৬ মার্চ থেকে সারা দেশে সব ধরনের অফিস আদালতে ছুটি চলছে। যানবাহন চলাচল বন্ধ রেখে সবাইকে যার যার বাড়িতে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। শুরুতে সরকার ৪ এপ্রিল পর্যন্ত এই ছুটি ঘোষণা করলেও পরে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটির মেয়াদ বাড়ানো হয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা