আন্তর্জাতিক

বৃহত্তম করোনা হাসপাতাল বানাচ্ছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক:

করোনাভাইরাস মোকাবিলায় মাত্র একমাসের মধ্যে বিশাল একটি হাসপাতাল বানাচ্ছে রাশিয়া।

গত ১২ মার্চ থেকে কাজ শুরু হয়েছে এ হাসপাতালের। ধারণা করা হচ্ছে, আগামী ২০ এপ্রিলের মধ্যেই এটি উদ্বোধন করা সম্ভব হবে।

জানা যায়, করোনা সংকট মোকাবিলায় রাশিয়ার তৈরি নতুন ১৮টি হাসপাতালের মধ্যেই এটাই সবচেয়ে বড়।

হাসপাতালটি দ্রুততম সময়ে চালু করতে দিনরাত কাজ করছেন অন্তত ১০ হাজার শ্রমিক। এতে ব্যয় করা হচ্ছে ৯২ মিলিয়ন পাউন্ড বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৯৭০ কোটি টাকা।

প্রায় ৮ লাখ ৬১ হাজার বর্গফুট এলাকাজুড়ে তৈরি হচ্ছে হাসপাতালটি। থাকবে অন্তত ৬৫৬টি বেড। এরইমধ্যেই সেখানে কাজ করার জন্য উচ্চবেতনে চিকিৎসাকর্মীও নিয়োগ শুরু করেছে কর্তৃপক্ষ।

সারাবিশ্বের মতো রাশিয়াতেও দ্রুত বাড়ছে করোনার সংক্রমণ। দেশটিতে টানা দু’দিনে এক হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছেন।

সেখানে এপর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৬৭২ জন। মারা গেছেন ৬৩ জন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা