আন্তর্জাতিক

বিবিসি রেডিওতে প্রথমবারের মতো জুমার নামাজ সম্প্রচার

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাজ্যে করোনাভাইরাস মহামারির কারণে লকডাউন পরিস্থিতিতে প্রথমবারের মতো জুমার নামাজ সম্প্রচার শুরু করেছে বিবিসি রেডিও।

প্রতি সপ্তাহে বিবিসি’র ১৪টি স্টেশন থেকে নামাজের আগে বিভিন্ন ইমামদের খুতবা পাঠ ও কোরআন-হাদিস তেলাওয়াতও শুনতে পাবেন দেশটির মুসলমানরা।

এ বিষয়ে বিবিসি লোকাল রেডিওর প্রধান ক্রিস বার্নস বলেন, মানুষকে পরস্পর সংযুক্ত করাই স্থানীয় রেডিওর কাজ। আমরা আশা করি, এই সাপ্তাহিক অনুষ্ঠানগুলো বিচ্ছিন্ন হয়ে পড়া মুসলমানদের একাকীত্ব দূর করতে সাহায্য করবে।

সাধারণত যুক্তরাজ্যে যেখানে মুসলমানদের বসবাস বেশি। যেমন, লন্ডন, লিডস, শেফিল্ড, ল্যাংকাশায়ার, ম্যানচেস্টার, ওয়েস্ট মিডল্যান্ডস, লেস্টার, স্টোক, ডার্বি, নটিংহ্যাম, কভেন্ট্রি, বার্কশায়ার, তিন কাউন্টি, ওয়ারউইকশায়ার ও মার্সেসাইড এলাকাগুলোতে এই অনুষ্ঠানমালা সম্প্রচারিত হচ্ছে।

করোনাভাইরাসের বিস্তার রোধে গত ২৩ মার্চ থেকেই যুক্তরাজ্যের সব উপাসনালয় বন্ধ রয়েছে। এর পর থেকে বিবিসি তাদের ৩৯টি স্থানীয় ও জাতীয় রেডিও স্টেশনগুলো থেকে রোববার খ্রিস্টানদের ধর্মীয় অনুষ্ঠানমালা সম্প্রচার করছে।

গত শুক্রবার থেকে শুরু হয়েছে জুমার নামাজের সম্প্রচার। যতদিন মুসলমানরা মসজিদে গিয়ে আবার নামাজ আদায় শুরু করতে পারছেন এটি ততদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিবিসি কর্তৃপক্ষ।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা