জাতীয়

বিবিসিকে সতর্ক করে সরকারের চিঠি!

নিজস্ব প্রতিবেদক:

সম্প্রতি বিবিসি বাংলা অনলাইনে করোনাভাইরাস চিকিৎসা বিষয়ে সংবাদ প্রকাশের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সংস্থাটির লন্ডন সদর দফতরে বাংলা বিভাগের সম্পাদককে চিঠি দিয়েছে সরকার।

২৭ এপ্রিল সোমবার সরকারের তথ্য অধিদফতর এই চিঠি পাঠিয়েছে। প্রধান তথ্য কর্মকর্তা প্রতিবাদপত্র পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকারের স্বাক্ষরে এই প্রতিবাদপত্র বিবিসিকে পাঠানো হয়। অসত্য তথ্যসম্বলিত সংবাদ প্রকাশ বা ভুল ধরিয়ে দেবার পরও তা সংশোধনে বিলম্ব যে, দেশের আইনের লঙ্ঘণ সে কথাও চিঠিতে উল্লেখ করা হয়।

এ বিষয়ে প্রধান তথ্য কর্মকর্তা বলেন, বিবিসি বাংলা অনলাইনে গত ২২ এপ্রিল বুধবার সংশ্লিষ্ট স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদফতরের কারো সাথে কথা না বলে ‘করোনাভাইরাস: ভিআইপিদের চিকিৎসায় আলাদা হাসপাতাল’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে রেফারেন্স দেয়া হয় স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের এক কর্মকর্তার, যিনি এ ধরনের কোনো সিদ্ধান্ত বা প্রক্রিয়ার সাথে জড়িত নয়।

প্রধান তথ্য কর্মকর্তা বলেন, বিবিসি বাংলা প্রতিবাদ ছাপলেও ‘করোনায় ভিআইপিদের জন্য পৃথক হাসপাতাল: স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুক্তি, তথ্য মন্ত্রণালয়ের অস্বীকার’ প্রতিবেদনটি বহাল রাখে।

পরদিন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এর প্রতিবাদ জানালে বিবিসি ‘করোনাভাইরাস: বাংলাদেশে ভিআইপিদের জন্য আলাদা স্বাস্থ্য সেবার ব্যবস্থা হয়নি, বলছেন স্বাস্থ্যমন্ত্রী’ শিরোনামে সংশোধিত সংবাদ প্রকাশ করে।

তিনি বলেন, আর এজন্য বাংলাদেশ সরকারের পক্ষে বিবিসিকে একটি প্রতিবাদপত্র দেয়া হয়েছে। লন্ডনের অফিসে এটি পাঠানো হয়েছে, তবে লোকাল অফিসকেও আমরা জানিয়েছি বিষয়টা। আমরা চিঠিতে বলেছি, বিবিসি একটি বিশ্ব স্বীকৃত গণমাধ্যম। উপযুক্ত কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেই কোনো নিউজ করা উচিত। আমাদের উদ্বেগ আমরা প্রকাশ করেছি।

সুরথ কুমার বলেন, ভবিষ্যতে তারা এ বিষয়ে সতর্কতা অবলম্বন করবে। চিঠিতে তাদের স্মরণ করিয়ে দিয়েছি- এই জাতীয় সংবাদ প্রকাশের ক্ষেত্রে আমাদের কিছু লিগ্যাল প্রভিশনসও রয়েছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা