জাতীয়

বিনামূল্যে করোনা বীমা

সান নিউজ ডেস্ক :

এক লাখ মানুষকে করোনা সংক্রান্ত ব্যয়ভার বহনে সহায়তা করতে বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ডিজিটাল হেল্থ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) ডিজিটাল হেলথ কেয়ার সলিউশন, ঢাকার হেড অব ক্লিনিক্যাল অপারেশন্স ডা. খালেদ হাসান সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘ডিজিটাল হেলথ (ডিএইচ) আজ থেকে একটি নতুন বিমা কর্মসূচি চালু করছে। এই সেবাটির নাম ‘করোনা বিমা’, যা অনলাইনে ১ লাখ নিবন্ধনকারীকে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বিনা খরচে বিমা সুবিধা দেবে। কারো করোনা টেস্ট রেজাল্ট পজেটিভ এলে তাকে ২ হাজার টাকা দেওয়া হবে, যাতে তিনি হোম আইসোলেশনে যেতে পারেন।

এছাড়া, করোনাভাইরাসে আক্রান্ত কেউ হাসপাতালে ভর্তি হলে তাকে ৫ হাজার টাকা দেবে এবং আক্রান্ত ব্যক্তিকে জীবন বিমা কভারেজ হিসেবে নগদ ২০ হাজার টাকা দেওয়া হবে। কভারেজের মেয়াদ হবে নিবন্ধনের তারিখ থেকে দুই মাস এবং তা কার্যকর হবে নিবন্ধনের মুহূর্ত থেকে।’

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এই অফারটি ১১ জুন পর্যন্ত অথবা এর পূর্বেই ১ লাখ নিবন্ধন সম্পূর্ণ হওয়া পর্যন্ত চালু থাকবে। এরপর নতুন আর কোনো নিবন্ধন গ্রহণ করা হবে না। করোনা বিমার অধীনে প্রদত্ত সুবিধাদি নিবন্ধনের সময় থেকে কার্যকর হবে এবং তা পরবর্তী দুই মাস পর্যন্ত কার্যকর থাকবে। অর্থাৎ কেউ ১১ জুন নিবন্ধন করলে তিনি ১০ আগস্ট পর্যন্ত এই অফারের সুবিধা পাবেন। নিবন্ধনের জন্য https://care.dh.health/insurance ওয়েবসাইটে যোগাযোগ করুন।

এই কর্মসূচিতে যাঁরা নিবন্ধন করবেন তাঁদেরকে করোনাভাইরাস মোকাবেলার জন্য সময়ে সময়ে বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক ভিডিও ও পরামর্শ পাঠানো হবে বলে ডিজিটাল হেলথ সলিউশান্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। করোনার বিরুদ্ধে এই ১০০,০০০ বিনামূল্যের বিমা পলিসি স্পন্সর করছে গ্রামীণ টেলিকম ট্রাস্ট।

ডিজিটাল হেল্থ, যা ইতোপূর্বে টেলিনর হেল্থ নামে পরিচিত ছিল, একটি গ্রামীণ সামাজিক ব্যবসা কোম্পানী যা গত চার বছর ধরে ডিজিটাল স্বাস্থ্য সেবা দিয়ে আসছে। এর সেবা গ্রহীতার সংখ্যা বর্তমানে ৫০ লক্ষেরও বেশী।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

বিমানবন্দরের সামনের সড়কে প্রোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত...

৭ ম্যাচে ৪ সেঞ্চুরি, হোপের রেকর্ডে ভারতের হতাশা

দুর্দান্ত ছন্দে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের অধিনায়ক শাই হোপ। ভারত সফরে ও...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের সাউক জেলায় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত...

হরমুজে ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ডুবল ২ জাহাজ

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ইরানের ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলায় গ...

নভেম্বরেই জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী নভেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা