বিচারপতি আব্দুল হাইয়ের মৃত্যুতে জালালাবাদের শোক
জাতীয়

বিচারপতি আব্দুল হাইয়ের মৃত্যুতে জালালাবাদের শোক

সান নিউজ ডেস্ক : বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি, প্রাক্তন আইন সচিব এবং বাংলাদেশ শ্রম আইন ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি মোঃ আব্দুল হাইয়ের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে জালালাবাদ এসোসিয়েশন।

সংগঠনের দফতর সম্পাদক শফিকুল ইসলাম সজলের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ শোক জানানো হয়।

শনিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৮.৩০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।

বিচারপতি মো. আব্দুল হাই হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ১০ নং মিরাশী ইউনিয়নের আইতন গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তিনি ১৯৮৬ হতে ১৯৯৪ সাল পর্যন্ত জেলার জেলা ও দায়রা জজ ছিলেন। ২০০০-২০০১ সালে আইন সচিবের দায়িত্ব পালন করেন।

মো. আব্দুল হাই এর মৃত্যুতে জালালাবাদ এসোসিয়েশন, ঢাকার সভাপতি ড. এ কে আব্দুল মুবিন ও সাধারণ সম্পাদক এড. জসিম উদ্দিন আহমেদ, জালালাবাদ ভবন ট্রাষ্টের চেয়ারম্যান আব্দুল হামিদ চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং জালালাবাদ শিক্ষা ট্রাষ্ট্রের চেয়ারম্যান ড. মোহাম্মদ ফরাসউদ্দিন ও সদস্য সচিব জনাব জালাল আহমেদ গভীর শোক প্রকাশ করেছেন।

তারা বলেন, সিলেটবাসী একজন কৃতি সন্তানকে হারালো। নেতৃবৃন্দ শোকবার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মেয়াদোত্তীর্ণ ওষুধে বোয়ালমারীতে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা ভবনে পরিচালিত বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড কর্তৃক প্...

নোবিপ্রবিতে সেনাবাহিনীর কাছে ভবনের কাজ হস্তান্তরের দাবি তীব্র

‎নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) তীব্র ক্লাসরু...

প্রধানমন্ত্রীর বৈঠকে তিস্তা ইস্যুতে চীনের ইতিবাচক বার্তা

বাংলাদেশের পানি সম্পদ উন্নয়ন ও নদী ব্যবস্থাপনায় সহযোগিতা জোরদারের লক্ষ্যে প্র...

এলডিসি দেশগুলোর জন্য জরুরি সহায়তা চাইল বাংলাদেশ

স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) টেকসই উন্নয়ন নিশ্চিত করতে আন্তর্জাতিক সহায়তা বৃ...

ফুটবলপাগল বাংলাদেশ কেন বিশ্ব ফুটবলে এত পিছিয়ে?

বাংলাদেশ জুড়ে এখন চলছে ফুটবল উন্মাদনা। রাতভর বিশ্বকাপ ফুটবল খেলা দেখার উৎসব।...

বাংলাদেশকে ইকোনোমিক করিডোরের প্রস্তাব চীনের 

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীনের সঙ্গে একটি ইকোনোমিক করিডোর গড়ে তোলার প্রস্তা...

৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের

চলমান আন্দোলনকে আরও গতিশীল করতে আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত টানা ৩৬ দি...

এক টাকারও দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: সংসদে হাসনাত  

নিজের বিরুদ্ধে এক টাকারও দুর্নীতির প্রমাণ উপস্থাপন করা গেলে জাতীয় সংসদ থেকে ই...

‘হাদির হত্যাকারীদের শিগগিরই দেশে ফিরিয়ে আনতে পারব’

শহীদ ওসমান হাদি হত্যা মামলার আসামিদের ভারত থেকে শিগগিরই দেশে ফিরিয়ে আনা সম্ভব...

মাদকের ব্যাপারে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

মাদকের ব্যাপারে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং আইনশৃঙ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা