জাতীয়

বাজেটে নিত্যপণ্যে স্বস্তি, তবু কেন সমালোচনা—প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর কর কমানো এবং ক্ষতিকর পণ্যের ওপর কর বাড়ানোর পরও বিরোধী দল বাজেটের সমালোচনা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর দাবি, জনকল্যাণমূলক পদক্ষেপ থাকা সত্ত্বেও বিরোধীরা বাজেট নিয়ে নেতিবাচক প্রচারণা চালাচ্ছে।

শনিবার (১৩ জুন) সকালে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত পাতলী-মাছুয়াখালী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, প্রায় পাঁচ দশক আগে জিয়াউর রহমানের উদ্যোগে খনন করা এই খাল পুনরায় সংস্কারের মাধ্যমে এলাকার কৃষি ও সেচব্যবস্থায় নতুন গতি আসবে। তাঁর ভাষ্য অনুযায়ী, প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রায় ৪০ হাজার মানুষ উপকৃত হবে, ১২০০ হেক্টর জমিতে অতিরিক্ত চাষাবাদের সুযোগ সৃষ্টি হবে এবং সাড়ে ৮ হাজার কৃষক সরাসরি সেচ সুবিধা পাবেন।

কৃষি খাতকে আরও শক্তিশালী করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে উল্লেখ করে তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় ৮ থেকে ১০ হাজার কৃষকের হাতে ‘কৃষক কার্ড’ পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ চলছে।

বাজেট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, অতীতের অনেক বাজেটের পর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার প্রবণতা দেখা গেলেও এবার সেই পরিস্থিতি হয়নি। এর কারণ হিসেবে তিনি জানান, সরকার প্রায় ৬০টি প্রয়োজনীয় পণ্যের ওপর থেকে কর প্রত্যাহার করেছে।

তিনি আরও বলেন, জনগণের স্বার্থে প্রয়োজনীয় পণ্যে কর কমানো হয়েছে, অন্যদিকে মানুষের জন্য ক্ষতিকর পণ্যের ওপর কর বাড়ানো হয়েছে। মদের ওপর কর বৃদ্ধি করা হলেও বিরোধী দল বাজেটের সমালোচনা করছে বলে মন্তব্য করেন তিনি।

বিরোধীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, তাদের রাজনৈতিক লক্ষ্য সাধারণ মানুষকে বিভ্রান্ত করা এবং অস্থিরতা সৃষ্টি করা। তবে সরকার দেশের উন্নয়ন ও জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ চালিয়ে যাবে।

দেশের অগ্রগতি ও জনগণের কল্যাণে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত থাকবে এবং দেশের সামগ্রিক অগ্রগতির জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মিনি ফুটবল বিশ্বকাপের উদ্বোধন 

মাদক ও তামাকবিরোধী জনসচেতনতা তৈরির লক্ষ্যে ফরিদপুরের বোয়ালমারীতে ৪৮ দল নিয়ে ব...

স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, ১১ পুলিশ সদস্য বরখাস্ত

রংপুর মহানগরীতে থানার ভেতরে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত করার অ...

নিজেদের মাটিতে বিশ্বকাপের প্রথম পয়েন্টের আশায় কানাডা

আয়োজক হিসেবে ঘরের মাঠে বিশ্বকাপ খেলতে নামছে কানাডা। টরন্টোতে তাদের প্রথম প্রত...

বড় রদবদল প্রশাসনে 

প্রশাসনে যুগ্ম-সচিব পদমর্যাদার ৯ কর্মকর্তাকে একযোগে বদলি করেছে সরকার।সাথে আরো...

খুশির এক টুকরো আলো

চন্দ্রিমা উদ্যানের বিকেল ​দিনটা ছিল আর দশটা দিনের মতোই সাধারণ। এক বিকেলে একা...

নোয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় আপন দুই ভাই নিহত, আহত ১

নোয়াখালীর সেনবাগে দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধা...

নোয়াখালীতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২

নোয়াখালীর সোনাইমুড়ীতে মো.ফয়েজ উদ্দিন, (৪৪) নামে এক ব্যবসায়ীকে মাদকসেবী আখ্যা...

আসামে বিমান বাহিনীর বিমান বিধ্বস্ত, নিহত ৫ সেনাসদস্য

ভারতের আসাম রাজ্যে বিমান বাহিনীর একটি সামরিক পরিবহন বিমান দুর্ঘটনার শিকার হয়ে...

পদবঞ্চিত নেতাদের বিক্ষোভে উত্তপ্ত বিএনপি কার্যালয়

জাতীয়তাবাদী যুবদলের সদ্য ঘোষিত কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি নিয়ে অসন্তোষ প্রকাশ...

চট্টগ্রামে যুবদল নেতা খুন, উত্তাল রাউজান

চট্টগ্রামের রাউজান উপজেলায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন যুবদলের এক নেতা। শনিবার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা