খেলা

বাংলা টাইগার্সে ল্যান্স ক্লুজনার

স্পোর্টস ডেস্ক:

করোনার সংক্রমণের কিছুদিন আগেই বেতন কর্তনের দুঃসংবাদ শুনেছেন আফগানিস্তানের হেড কোচ ল্যান্স ক্লুজনার। তবে এর সঙ্গে আরেকটি সুসংবাদও পেলেন সাবেক প্রোটিয়া অলরাউন্ডার। আবুধাবি টি-১০ লিগে বাংলা টাইগার্সের টিম ডিরেক্টরের দায়িত্ব পেয়েছেন তিনি।

গত মৌসুমে প্রথমবার নাম লিখিয়েই তৃতীয় স্থান অর্জন করে বাংলাদেশ ভিত্তিক দল বাংলা টাইগার্স। গত বারের সাফল্য ধরে রেখে নতুন আসরে আরও কিছু করে দেখাতে চায় দলটি। সেই লক্ষ্যেই ক্লুজনারকে দলের গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব দেওয়া হয়েছে।

দলটির চেয়ারম্যান মোহাম্মদ ইয়াসি চৌধুরী জানান, ‘টুর্নামেন্টে অন্যতম শক্তিশালী দল হয়ে উঠতে বাংলা টাইগার্স অক্লান্ত পরিশ্রম করছে। এই চেষ্টা আরো গতিশীল করতে ক্লুজনারকে দলে যুক্ত করা হয়েছে।’

এ বছরের টি-১০ লিগটি ১৯ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে চলার কথা। গতবার বেশ কিছু তরুণ ক্রিকেটারকে নিয়ে বাংলা টাইগার্স টিম গঠিত হয়েছিল। তাতে ছিলেন- এনামুল হক, আবু হায়দার, ফরহাদ রেজা, জুনায়েদ সিদ্দিক, ইয়াসির আলী, মেহেদী হাসান ও আরাফাত সানি।

এছাড়া ১০জন বিদেশি ক্রিকেটারও ছিলেন। এরা হলেন- থিসারা পেরেরা, শেহান জয়সুরিয়া, লিয়াম প্লাঙ্কেট, টম মুরস, হাসান আলী, কলিন ডি গ্র্যান্ডহোম, আন্দ্রে ফ্লেচার, রাইলি রুশো, রবি ফ্রাইলিঙ্ক ও জেমস ফকনার।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা