জাতীয়

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে সহযোগিতা করবে সরকার

নিজস্ব প্রতিনিধি:

বর্জ্য ব্যাবস্থাপনার মাধ্যমে নাগরিক জীবনের প্রতিদিনের বর্জ‍্য থেকে এরইমধ্যে দেশের অনেক স্থানে জৈব সার তৈরি হচ্ছে। কিন্তু এ দিয়ে বিদ্যুৎ উৎপাদনের কোনও উদ্যোগ চোখে পড়ে নি। যদিও উন্নত বিশ্বের অনেক দেশ এরই মধ্যে বর্জ্যকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উদপাদন শুরু করেছে। যা আমাদের দেশেও সম্ভব।

আর কেউ যদি বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করতে চায় বা উদ্যোগী হয় তবে তাকে সহযোগিতা করবে সরকার। এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় এ সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের এ তথ্য জানান।

পরিকল্পনামন্ত্রী বলেন, বর্জ্য নিয়ে এই মুহূর্তে আমাদের সবার মাথাব্যথা । বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে চিন্তিত প্রধানমন্ত্রীও। সরকারও চিন্তিত এটা নিয়ে। বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে নানা ধরনের প্রস্তাব আসছে। একটা প্রস্তাব নিয়ে আজকে আলোচনা হচ্ছিল। একজন মন্ত্রী বর্জ্য নিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে চান। বিদেশি কোনো কোনো কোম্পানিও আসতে আগ্রহী। প্রধানমন্ত্রী বলেছেন যেই আসুক আমরা সহযোগিতা করব। যদি বিদ্যুৎ উৎপাদন করতে পারে এবং এটা আমাদের পরিবেশ ও চাহিদার সঙ্গে মিলেমিশে হয়, আমরা সহযোগিতা করব।

প্রধানমন্ত্রীর অন্যান্য নির্দেশনা তুলে ধরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, শহরে আধুনিক কসাইখানা চাই। এখানে-সেখানে গরু জবাইয়ের স্বাভাবিক প্রবণতা আছে আমাদের। সেটা কমে আসা উচিত। শহরের জন্য আধুনিক কসাইখানা নির্মাণ করা উচিত।

ব্রিজ নির্মাণ করলেও বিকল্প ব্যবস্থা রাখার নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী। তার এ নির্দেশনা তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, ব্রিজ যতই বানাই না কেন, ইমার্জেন্সি ঘাট যেন থাকে। কোনো কারণে ব্রিজের যদি ক্ষতি হয়, যাতে ইমার্জেন্সি ফেরি ব্যবহার করতে পারি। কথা হলো ওই জায়গা যেন ব্লক না হয়।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা