সারাদেশ

বরের বয়স ৭১ হওয়ায় কিশোরীর আত্মহত্যা 

মিরাজ উদ্দিন, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুম দ্বীপ ইউনিয়নে ৭১ বছরের বৃদ্ধের সঙ্গে বিয়ে হওয়ায় লিমা আক্তার (১৮) নামের এক নববধূ বিষপানে আত্মহত্যা করেছেন। নিহত লিমা আক্তার উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নে ৭ নম্বর ওয়ার্ডের মদিনা নগর গ্রামের জাফর উদ্দিনের মেয়ে।

মঙ্গলবার (২৭ জুলাই) রাতে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মদিনা নগর গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে নিঝুম দ্বীপে আসা মো. ননু মিয়া (৭১) নামের এক বৃদ্ধের সঙ্গে লিমার বিয়ে ঠিক করেন তার মা মিনারা বেগম। এ বিয়েতে লিমার কোনো মত ছিলো না। কিন্তু তার মা- বাবা জোর করে তাকে বৃদ্ধের সঙ্গে বিয়ে দেন। এ নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় লিমার সঙ্গে ঝগড়া বাধে তার মায়ের।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সবার অগোচরে তিনি বিষ পান করেন। তিনি মারা যাওয়ার পর সবাই টের পায়। পরে পুলিশকে খবর দিলে নিঝুম দ্বীপ পুলিশ ফাঁড়ির সদস্যরা এসে বুধবার(২৮ জুলাই) মরদেহ উদ্ধার করে। পুলিশ ময়না তদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

তবে লিমার মা মিনারা বেগম দাবি করেন, তার মেয়ে শারীরিকভাবে অসুস্থ থাকায় বিষপানে আত্মহত্যা করেছেন। হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বলেন, ময়না তদন্তের প্রতিবেদন হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় নিহতের মা একটি অপমৃত্যুর মামলা করবেন বলে জানিয়েছেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা