জাতীয়

বঙ্গবন্ধুর খুনি মাজেদ কারাগারে

নিজস্ব প্রতিবেদক:

গ্রেফতার হওয়া বঙ্গবন্ধুর খুনি মৃত্যুদণ্ড প্রাপ্ত ক্যাপ্টেন (অব.) আবদুল মাজেদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে (৬ এপ্রিল) রাত ৩টায় মিরপুর সাড়ে ১১ নম্বর সেকশন থেকে মাজেদকে গ্রেপ্তার করা হয় বলে জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গ্রেপ্তারের পর আজ বেলা ১২টার দিকে ঢাকা সিএমএম আদালতের হাজতখানায় তাকে নেওয়া হয়। ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) জুলফিকার হায়াতের আদালতে মাজেদের শুনানি হয়। সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় শুনানি শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আবদুল মাজেদ ভারতে পালিয়ে আছেন বলে এর আগে বিভিন্ন সময় খবর আসে সংবাদমাধ্যমে। তাকে সেখান থেকে পাঠানো হয়েছে কিনা- জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'আমরা তাকে বাংলাদেশেই পেয়েছি। হয়তো করোনার ভয়ে চলে এসেছে।'

গ্রেফতার হওয়ায় মাজেদের মৃত্যুদণ্ড দ্রুতই কার্যকর হবে বলেও জানান তিনি।

বঙ্গবন্ধু হত্যা মামলায় আবদুল মাজেদসহ ১২ আসামিকে ২০০৯ সালে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশীদ খান, বজলুল হুদা, এ কে এম মহিউদ্দিন আহমেদ ও মুহিউদ্দিন আহমেদের ফাঁসি ২০১০ সালের ২৭ জানুয়ারি কার্যকর হয়।

রায় কার্যকরের আগে ২০০২ সালে পলাতক অবস্থায় জিম্বাবুয়েতে মারা যান আসামি আজিজ পাশা।

আবদুল মাজেদ গ্রেপ্তার হওয়ার পর এখন পলাতক আছেন পাঁচজন। তাঁরা হলেন খন্দকার আবদুর রশীদ, শরিফুল হক ডালিম, এস এইচ এম বি নূর চৌধুরী, এ এম রাশেদ চৌধুরী ও মোসলেম উদ্দিন। আসামিরা সবাই সাবেক সেনা কর্মকর্তা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা