জাতীয়

আমাদের মাটি ও মানব সম্পদ রয়েছে : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

করোনা পরবর্তী সময়ে বিশ্বে যদি দুর্ভিক্ষ দেখা দেয় তবে তা মোকাবেলায় সবাইকে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টায় গণভবন থেকে সিলেট ও চট্টগ্রাম বিভাগের সঙ্গে ভিডিও কনফারেন্সে দেওয়া বক্তব্যে তিনি বলেন, আমাদের দেশের মাটি উর্বর, রয়েছে মানব সম্পদ। এই দুইকে কাজে লাগালে দুর্ভিক্ষ মোকাবেলা করা কঠিন হবে না। এজন্য যে যেভাবে পারেন গাছ লাগান।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিখিয়েছেন কিভাবে দেশের মাটি ও মানুষকে কাজে লাগিয়ে এগিয়ে যাওয়া যায়। আমরাও তার দেখানো পথ ধরেই এই সংকট কাটিয়ে তুলবো।

প্রধানমন্ত্রী আরো বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে পর পুরো পৃথিবী দুর্ভিক্ষে পরেছিল। এবার করোনায় আবারও হয়তো সমগ্র বিশ্ব দুর্ভিক্ষের দিকে যাচ্ছে। তাই সকলে কৃষি কাজের সাথে যুক্ত হন। তাই আমি কৃষিমন্ত্রীকে নির্দেশ দিয়েছি তিনি এই কাজে সবাইকে সহযোগিতা করবেন।

তিনি বলেন, 'এই ছুটিতে আমরা অনেকেই গ্রামের বাড়ি গিয়েছি। আমাদের বাড়ির আঙ্গিনার খালি যায়গায় আমরা গাছ লাগাবো। যার পুকুর রয়েছে মাছ চাষ করি, পশু পালন করি যাতে করে আমরা এই সংকট কাটিয়ে তুলতে পারি।

প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, 'তাহলে আমরা দেশের খাদ্য ঘাটতি মিটিয়ে অন্য দেশকেও সাহায্য করতে সক্ষম হবো।'

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে হামলার ছক!

নবরাত্রি উৎসব শুরুর আনন্দঘন আবহের ঠিক আগমুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি হ...

বাংলাবান্ধা বন্দরে পূজায় ১২ দিন আমদানি রপ্তানি বন্ধ

দুর্গাপূজা উপলক্ষে সনাতনী ধর্মাবলম্বীদের উৎসব ঘিরে...

ইসরায়েলি হামলায় এক ফিলিস্তিনি নারী নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর সামরিক আগ্রাসন কো...

প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, আসামি গ্রেপ্তার

নোয়াখালীর সুধারামে প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়া...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা