জাতীয়

করোনায় মৃত ব্যক্তির দাফনে সমস্যা নেই : ড. জাফরুল্লাহ

নিজস্ব প্রতিবেদক:

বিশ্বের বেশির ভাগ দেশেই দেখা গিয়েছে করোনায় মৃত ব্যক্তির দাফন করা হচ্ছে ধরাছোঁয়ার বাইরে রেখে। এমনকি বাংলাদেশেও মরদেহ নিয়ে পড়ছে নানান জটিলতায়। এমতাবস্থায় গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ড. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, করোনায় মৃত ব্যক্তির দাফনে কোনো সমস্যা নেই।

সোমবার (৬ এপ্রিল) গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে ড. জাফরুল্লাহ বলেন, করোনায় মৃত ব্যক্তির শরীর থেকে অন্য কোন ব্যক্তির শরীরে ভাইরাস সংক্রমিত হয় না। মৃত ব্যক্তিকে ধর্মীয় মতে সাবান দিয়ে গোসল করালে ভাইরাসের বিস্তার বন্ধ হয়।

তিনি আরো বলেন, করোনাভাইরাসে আক্রান্ত মানুষের মৃত্যু হলে নির্ভয়ে শরিয়তের নিয়ম অনুযায়ী দাফন-কাফন করুন। অন্যেরাও নির্ভয়ে নিজ নিজ ধর্মের নিয়মানুযায়ী সৎকার করুন। কারণ মৃত ব্যক্তির শরীরে করোনাভাইরাস বাঁচতে পারে না, তার বৃদ্ধিও হয় না।

সোমবার (৬ এপ্রিল) এর তথ্য অনুযায়ী দেশে ১২৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছে ১৩ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৩৫ জন। যা গতকালের দ্বিগুণ!

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, মৃত ব্যক্তির মরদেহ থেকেও এই ভাইরাসটি ছড়ায়। যে কারণে বাংলাদেশের অনেক স্থানেই মৃত ব্যক্তির দাফন করতে স্বজন, এলাকাবাসী এবং ধর্মীয় ব্যক্তিরা অনীহা প্রকাশ করেন।

তবে ড. জাফরুল্লাহর দাবি, মৃত ব্যক্তির শরীর থেকে করোনা ছড়াতে পারে না। এটা বিজ্ঞানসম্মত বিষয়। যদি মৃতদেহ থেকে করোনা ছড়াত, তবে এতদিন যারা দাফন করে এসেছে তাদেরও করোনাভাইরাস আক্রমণ করত।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা