বাণিজ্য

পোশাক শ্রমিকদের বেতন পরিশোধের আজ শেষ দিন

নিজস্ব প্রতিবেদক:

আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) শ্রম মন্ত্রণালয় ঘোষিত পোশাক শ্রমিকদের বেতন পরিশোধের শেষ দিন।

বৈশ্বিক করোনাভাইরাস মহামারি পরিস্থিতিতে দেশের পোশাক কারখানা বন্ধ হয়ে যাওয়ায় গত মার্চ মাসের বেতন পরিশোধের আল্টিমেটাম দিয়ে গেল ১৩ এপ্রিল এক সংবাদ বিজ্ঞপ্তি জারি করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

এদিকে, রাজধানীর অনেক এলাকায় কারখানা শ্রমিকদের বেতনের দাবিতে বিক্ষোভ করতে দেখা গেছে। কোথাও কোথাও রাস্তা বন্ধ করেও বিক্ষোভ করেন তারা। এমন অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে মালিকদের সঙ্গে যোগাযোগ করে জটিলতা নিরসের চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে।

অন্যদিকে বুধবার (১৫ এপ্রিল) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক অডিও বার্তায় তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন- বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক জানান, বিজিএমইএ সদস্যভুক্ত পোশাক কারখানার ৭৮ ভাগ শ্রমিকের মার্চের বেতন পরিশোধ করা হয়েছে।

সংগঠনটির দাবি, সদস্যভুক্ত ২ হাজার ২৭৪টি কারখানার মধ্যে ১ হাজার ১৮৬টি কারখানায় বেতন পরিশোধ করা হয়েছে। এতে ২৪ লাখ ৭২ হাজার ৪১৭ জন শ্রমিকের মধ্যে বুধবার (১৫ এপ্রিল) পর্যন্ত মার্চ মাসের বেতন পেয়েছে ১৯ লাখ ১৯ হাজার ৬শ' শ্রমিক।

এতে বলা হয়, দু-একটি ছোট কারখানা এখনো বেতন পরিশোধ করেনি। ঢাকা মেট্রোপলিটন এলাকায় ৩৭২টি কারখানার মধ্যে ২০১টি, গাজীপুরে ৮১৮টির মধ্যে ৪৩২টি, সাভার-আশুলিয়ায় ৪৯১টির মধ্যে ২৪৩টি, নারায়ণগঞ্জের ২৬৯টির মধ্যে ১১৮টি, চট্টগ্রামের ৩২৪টির মধ্যে ১৫৬টি ও প্রত্যন্ত অঞ্চলের ৪২টি কারখানার মধ্যে ৩৬টির বেতন দেয়া হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা