বিজ্ঞান

পৃথিবীর ওপরে ৩২৮ দিন কাটিয়ে রেকর্ড ক্রিস্টিনার

ইন্টারন্যাশনাল ডেস্ক:

প্রথমবারের মতো মহাকাশে গিয়েই একটানা সবচেয়ে বেশিদিন থাকার রেকর্ড গড়লেন নভোচারী ক্রিস্টিনা কোচ। প্রায় আড়াই বছরের পুরনো রেকর্ড ভেঙে পৃথিবীতে ফিরলেন তিনি। ভেঙে দিলেন পেগি উইটসন-এর রেকর্ড।

একটানা ৩২৮ দিন মহাকাশে কাটিয়ে বৃহস্পতিবার পৃথিবীতে ফেরেন ক্রিস্টিনা। মহাকাশে মহিলাদের মধ্যে একটানা সব থেকে বেশি দিন কাটানোর রেকর্ড এখন তাঁর। তবে পৃথিবীর বাইরে সব থেকে বেশি দিন মহাকাশে কাটানোর রেকর্ড এখন পর্যন্ত রয়েছে স্কট কেলি’র। তাঁর রেকর্ড ৩৪০ দিনের।

বৃহস্পতিবার কাজখস্তানে নামে ক্রিস্টিনার মহাকাশযান। তাঁর সঙ্গে ছিলেন, ইউরোপ ও রাশিয়ার স্পেস এজেন্সির দুই মহাকাশচারী। এটি ছিল ক্রিস্টিনার প্রথম মহাকাশ যাত্রা। প্রথম যাত্রাতেই তিনি একাধিক রেকর্ড গড়ে ফেললেন।

মহিলা হিসেবে এর আগে একটানা ২৮৯ দিন কাটিয়েছেন পেগি উইটসন-এর। পেগি ছিলেন ক্রিস্টিনার মেন্টর। মেন্টরের সেই রেকর্ড ভেঙে নতুন মাইলস্টোন তৈরির পাশাপাশি আরও কয়েকটি রেকর্ড গড়েছেন ক্রিস্টিনা।

নাসা টুইট করে জানিয়েছে, মার্কিন মহাকাশচারীদের মধ্যে এটাই দ্বিতীয় দীর্ঘতম মহাকাশ অভিযান। সারা জীবনে সবক’টি মহাকাশ অভিযানের মিলিত সময় ধরলে তাঁর স্থান ছয় মার্কিনীর পর। এছাড়াও গত বছর অক্টোবরে আরও একটি রেকর্ড গড়ে ফেলেছিলেন তিনি। সেখানে স্পেস ওয়াকে অংশ নেওয়া মহাকাশচারীদের দলটির সব সদস্যই ছিলেন মহিলা। ক্রিস্টিনও ছিলেন সেই দলে। ৩২৮ দিনে তিনি মোট ছ’টি স্পেস ওয়াকে অংশ নেন।

ক্রিস্টিনা মহাকাশের ওই জীবনকে মিস করছেন বলে জানিয়েছেন তাঁর এক টুইট বার্তায়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা