জাতীয়

পিরোজপুরের জজ অপসারনে আইন ও সালিশ কেন্দ্রের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক:

পিরোজপুরের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল ও তার স্ত্রী লায়লা পারভীনের জামিনের খবর এখন সারাদেশে আলোচিত এক বিষয়।

দখল ও দুর্নীতির মামলায় তাদের জামিন না দেয়ায় পিরোজপুরের জেলা ও দায়রা জজ আবদুল মান্নানকে তাৎক্ষণিক বদলি ও ভারপ্রাপ্ত নতুন বিচারক দিয়ে তাদের জামিন দেয়ার ঘটনায় জনমনে সমালোচনারও জন্ম দিচ্ছে।

তবে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

৫ মার্চ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক প্রতিক্রিয়ায় সংস্থাটি বলেছে, বিচারককে তাৎক্ষণিকভাবে প্রত্যাহারের মাধ্যমে বিচারবিভাগের ওপর সরকারের প্রভাব সংক্রান্ত জনমনে যে ধারণা বা উদ্বেগ বিদ্যমান, তা আরও দৃঢ় হলো। একইসঙ্গে এ বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হকের মন্তব্যকে হতাশাজনক বলেও প্রতিক্রিয়ায় উল্লেখ করে আসক।

আসকের পাঠানো বিবৃতিতে আরও বলা হয়, পিরোজপুরের ঘটনা আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রচেষ্টাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

অন্যদিকে এ বিষয়ে মন্ত্রী আনিসুল হক পরিস্থিতি নিয়ন্ত্রণ বা প্রশমিত করার জন্যই জেলা জজকে প্রত্যাহার করা হয়েছে বলে তিনি স্বীকার করে নিয়েছেন। আবার তিনি মনে করছেন, এখানে আইনের শাসনের কোনও ব্যত্যয় হয়নি।

বিচারবিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করার দশক পার হলেও এখনও বিচারবিভাগ কতটুকু স্বাধীনতা ভোগ করতে পারছে, তা এ ঘটনায় আরও স্পষ্ট হয়ে উঠেছে বলে উল্লেখ করে আসক।

আসক মনে করে, এ ঘটনার মাধ্যমে নজিরবিহীন এক দৃষ্টান্ত স্থাপন করা হলো, যার প্রভাব সুদূরপ্রসারী। বিচারককে তাৎক্ষণিকভাবে প্রত্যাহারের মাধ্যমে বিচারবিভাগের ওপর সরকারের প্রভাব সংক্রান্ত জনমনে যে ধারণা বা উদ্বেগ বিদ্যমান রয়েছে, তা আরও দৃঢ় হয়ে উঠলো।

বিবৃতিতে আসক আরও বলে, কোনও ব্যক্তি সে যতই প্রভাবশালী হোক না কেন সে আইনের ঊর্ধ্বে নয় । কিন্তু বিচারক অপসারণের এ ঘটনায় দুর্নীতি, অপরাধ প্রবণতা, মানবাধিকার লঙ্ঘনে জড়িত রাজনৈতিকভাবে প্রভাবশালীদের মধ্যে এ বার্তা পৌঁছে যাবে যে তারা আইনেরও ঊর্ধ্বে। বিচারবিভাগের ওপর জনগণের আস্থাহীনতা দেখা দিলে তা রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে চরম লজ্জার মধ্যে ফেলে দেবে।

সরকারের উচিত এ ঘটনার একটি নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা, জড়িতদের চিহ্নিত করা এবং যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া, যাতে এমন দুর্ভাগ্যজনক ঘটনার পুনরাবৃত্তি আর না ঘটে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা