খেলা

পাকিস্তান সফরে নতুন চমক হাসান মাহমুদ

পাকিস্তান সফরের লক্ষ্যে আজই টাইগারদের স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

পাকিস্তান সফরে এবার বাংলাদেশ দলে কিছুটা চমক রাখার চেষ্টা করেছেন নির্বাচক কমিটি। ১৫ সদস্যের দলে নতুন মুখ হিসেবে যুক্ত হয়েছেন পেসার হাসান মাহমুদ।

বিপিএল এ ঢাকা প্লাটুনের হয়ে খেলা স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান এবার ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স দেখিয়েছিলেন। কখনও তিন নম্বরে, কখনও পাঁচ নম্বরে ব্যাট হাতে প্রতিপক্ষের বোলারদের ওপর দারুণ চড়াও হয়ে খেলেছিলেন। যে কারণে মেহেদী হাসানকে দলে নিয়ে বাদ দেয়া হয়েছে আরেক মেহেদী হাসানকে (মিরাজ)।

ইমরুল কায়েসকে দলে নিতে না পারার কারণে সুযোগ পেয়েছেন নাজমুল হাসান শান্ত। মিডল অর্ডারে আস্থা রাখা হচ্ছে মোহাম্মদ মিঠুনের ওপর। এছাড়া নতুন সেনসেশন আফিফ হোসেন ধ্রুব, নাইম শেখ, লেগ স্পিনার আমিনুল বিপ্লবদের রাখা হয়েছে টি-টোয়েন্টি দলে। পেসার হিসেবে মোস্তাফিজুর রহমানের সঙ্গে রয়েছেন শফিউল ইসলাম, রুবেল হোসেন, আল-আমিন হোসেন এবং হাসান মাহমুদকে।

ভারতের বিপক্ষে খেলা বাংলাদেশের টি-টোয়েন্টি দল থেকে এবার বাদ দেয়া হয়েছে স্পিনার তাইজুল ইসলাম, আরাফাত সানি এবং পেসার আবু হায়দার রনিকে।

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দল:
মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব, নাইম শেখ, নাজমুল হাসান শান্ত, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান, আমিনুল বিপ্লব, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, রুবেল হোসেন, আল-আমিন হোসেন ও হাসান মাহমুদ (নতুন)।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

বধূ বেশে পরীমনি, নেটদুনিয়ায় ছড়ালেন মুগ্ধতা

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনিকে এবার দেখা গেল বধূর সাজে। লাল শাড়ি, মাথা...

ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে

ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর...

রাজস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, পাঁচজন নারীসহ নিহত ৮

ভারতের রাজস্থানে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খ...

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৭ জনের মৃত্যু

কক্সবাজারের মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এ...

পুরুষ বন্ধ্যত্বের সমাধানে কার্যকর ৪ উপায়

সন্তান না হলে অনেক ক্ষেত্রেই নারীর ওপর দায় চাপানো হয়। অথচ বন্ধ্যত্বের পেছনে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা