বিনোদন

‘পরিচালক আমার পোশাক খুলতে বলেন’

বিনোদন ডেস্ক : রূপালি জগতের আলোর ঝলকানির পেছনে অন্ধকার দিকও রয়েছে। প্রায়ই কাস্টিং কাউচ, যৌন হেনস্তা, স্বজনপ্রীতিসহ নানা অভিযোগ শোনা যায়। বহু শিল্পী কাস্টিং কাউচের অভিজ্ঞতা শেয়ার করেছেন। এই তালিকায় এবার যোগ হলেন অভিনেত্রী এষা আগরওয়াল।

মহারাষ্ট্রের লাতুরের মেয়ে এষা। এই ছোট শহর থেকে মুম্বাই গিয়ে ক্যারিয়ার তৈরি করা রীতিমতো চ্যালেঞ্জ ছিল। এমনকি বাবা-মায়ের কাছেও নিজেকে প্রমাণ করতে হয়েছিল তাকে। এষা যখন মুম্বাইয়ে নতুন পা রাখেন ওই সময়ে তার এই তিক্ত অভিজ্ঞতা হয়েছিল।

এষার এক পরিচিত কাস্টিং ডিরেক্টর অফিসে তাকে ডেকেছিলেন। এষা তার বোনকে সঙ্গে নিয়ে দেখা করতে যান। আর ঘটনাটি তখনই ঘটেছিল। এষা বলেন—‘উনি আমাকে পোশাক খুলতে বলেন। ওই কাস্টিং ডিরেক্টরের যুক্তি ছিল, কোনো চরিত্রের জন্য পোশাক খোলার প্রয়োজন হলে আমাকে কাস্ট করা যাবে কি না, তা তিনি দেখতে চান। তখন ওই প্রস্তাব প্রত্যাখান করে ওই অফিস থেকে বেরিয়ে এসেছিলাম। এর পরও ওই কাস্টিং ডিরেক্টর আমার মুঠোফোনে মেসেজ করতে থাকে, পরে আমি নম্বর ব্লক করে দিই।’

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতেও অনেক কাজ করেছেন এষা। তবে নতুন যারা কাজ করতে আসছেন, তাদের পরামর্শ দিয়ে এই অভিনেত্রী বলেন, ‘এই ধরনের ঘটনা ঘটলে চুপ করে না থেকে প্রতিবাদ করতে হবে। তবেই এই ধরনের ঘটনা আটকানো সম্ভব।’

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

ফরিদপুরের বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে রাফসান মোল্যা (১৬) নামে নবম শ্রেণির...

ভারতের টুরিস্ট ভিসা আবার চালু, আবেদন শুরু

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন ভিসা...

অবশেষে অবসর ভাতা পাচ্ছেন ৩,৯১৭ শিক্ষক-কর্মচারী

দীর্ঘদিন ধরে অবসর ভাতার জন্য অপেক্ষায় থাকা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠ...

ইতালিতে ট্রিপল মার্ডার : সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা

ইতালির রাজধানী রোমে বাংলাদেশি দম্পতি ও তাদের শিশু কন্যাকে হত্যার ঘটনায় এক বাং...

লিবিয়ায় নিখোঁজ হেমায়েত মোল্লা, ২২ লাখ টাকা দিয়েও মেলেনি খোঁজ

মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি গ্রামের মতিন মোল্লার ছেলে হেমায়েত মোল্লা (...

বিশ্বকাপে ইতিহাস গড়া দলের অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়ে আলোচনায় উঠে এসেছে ছোট্ট দেশ কেপ ভার্দে।...

মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলন এক নয়: ত্রাণমন্ত্রী

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাইয়ের গণআন্দোলনকে একই দৃষ্টিভঙ্...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান

দেশের ভবিষ্যৎ নির্মাণে তরুণ প্রজন্মের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য...

মামলার জটে থমকে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগ

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক সংকট দিন দিন আরও প্রকট হয়ে...

মঠবাড়িয়া ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ

‎পিরোজপুরের মঠবাড়িয়া পৌর ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়ম ও বৈষম্যের অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা