সারাদেশ

পরকালের জন্য ব্রিজ তৈরি করে দিচ্ছেন ব্যারিস্টার সুমন

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ : সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এবার ইট-পাথরের পাকা ব্রিজ নির্মাণ করছেন। এর আগে তিনি হবিগঞ্জের বিভিন্ন স্থানে ৩৩টি কাঠের ব্রিজ নির্মাণ করে দিয়েছেন। তিনি ৩৪তম ব্রিজকে তার পরকালে মুক্তির উপায়/নাজাতের উপায় হিসেবে মন্তব্য করেছেন।

মঙ্গলবার (০৬ এপ্রিল) দুপুরে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ফেসবুক লাইভে এসে ব্যারিস্টার সুমন এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এর আগে ৩৩টি ব্রিজ তৈরি করেছি। এবারই প্রথম পাকা ব্রিজ (৩৪তম) নির্মাণ করছি। ব্রিজের অর্ধেক কাজ সম্পন্ন হয়েছে। নিজের জন্মস্থানের সেবা করা ইবাদত। সেই ইবাদতের অংশ হিসেবে জন্মস্থানের মানুষের কল্যাণে কাজ করছি। এটি আমার গর্বের জায়গা।’

ফেসবুক লাইভে সুমন বলেন, ‘আমি মনে করি, এটা আমার পরকালের নাজাত ও মুক্তির উপায় হিসেবে থাকবে। আমার নাজাতের উপায় হিসেবে দেখতে পাচ্ছেন যে, আমার ব্রিজের প্রায় অর্ধেক কাজ শেষ।’

মঙ্গলবার লাইভের শুরুতেই সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে ব্যারিস্টার সুমন বলেন, ‘আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন, ব্রিজের ছয়টি পিলার। এবার আমি পিলার দিয়ে পুরো পাকা ব্রিজ বানাতে যাচ্ছি। এটা আমার ৩৪তম ব্রিজ। এ ব্রিজের অর্ধেক কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। অনেক মজবুত ও বড় পিলার তৈরি করেছি। এ পিলারের বিশেষত্ব হচ্ছে- যারা বানিয়েছেন তারা বলেছেন, এটা ৫০ থেকে ১০০ বছরে কিছু হবে না। ব্যক্তি উদ্যোগে সরকারের সহযোগিতা না নিয়েও যে মানুষের জন্য কাজ করা যায়, এ ব্রিজ তার প্রমাণ। এই ৬টা পিলার তৈরি করতে আমার মাত্র ৬০ হাজার টাকা খরচ হয়েছে। ব্রিজের ওপরের অংশ পাকা করতে দেড় লাখ টাকার মত খরচ হবে। আমার আয় থেকে টাকা বাঁচিয়ে এ ব্রিজ তৈরি করছি।’

ব্যারিস্টার সুমন আরও বলেন, ‘লকডাউনে আমার কাজ না থাকায় ব্রিজ তৈরির অগ্রগতি দেখতে এসেছি। আমার কথা হচ্ছে, বাংলাদেশ যে ধরনের অবস্থাতেই থাকুক না কেন জন্মস্থানের সেবা করতে ভুলবেন না। রাজনীতি বলেন, আর ধর্ম বলেন, সবই তো মানুষের কল্যাণের জন্য। কয়েক দিনের মধ্যে আমি সুপ্রিম কোর্টের দুজন আইনজীবীকে করোনায় মারা যেতে দেখেছি। তখন আমার কাছে মনে হয়েছে, মারা যাওয়ার আগে নাজাতের জন্য অন্তত কিছু কাজ করে যেতে চাই। আমাকে যারা অপছন্দ করেন, তারা গালাগালি করেন সমস্যা নেই। কিন্তু আমার কোনো কাজ, যেমন ব্রিজের ধারণা যদি ভাল লাগে আপনার এলাকায় অন্তত একটা ব্রিজ বানিয়ে দিয়ে যান।’

আরেকটা কথা বলতে চাই, আপনি সম্পদ চাইলে নষ্ট করতে পারবেন, সরকারি সম্পদ হোক, অন্যের সম্পদ হোক। সম্পদ নষ্ট করা সহজ কিন্তু সম্পদ গড়া অনেক কঠিন। সম্পদ নষ্ট করে মানুষকে কষ্ট দিয়ে কখনো কোনো রাজনীতি সফল হতে পারে না।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা