সারাদেশ

মিরকাদিমে পৌর মেয়রের বাসায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১৩

নিজস্ব প্রতিনিধি, মুন্সিগঞ্জ : মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার মেয়র হাজী আবদুস সালামের বাসায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মেয়রের স্ত্রী, ৪ জন কাউন্সিলরসহ ১৩ জন দগ্ধ হয়েছে। তবে মেয়র অক্ষত রয়েছে।

মঙ্গলবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে মিরকাদিম পৌরসভার রামগোপালপুরে মেয়রের বাসায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে ১১ জনকে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

স্বজনরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় মেয়রের বাসায় দাপ্তরিক কাজে যান ৪-৫ জন ওয়ার্ড কাউন্সিলর, অফিস স্টাফ ও কর্মীরা। এ সময় ৪ তলা ভবনের চতুর্থ তালায় হঠাৎ করে বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গে চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে। দগ্ধ হন মেয়রের স্ত্রীসহ বেশ কয়েকজন।

তাৎক্ষণিক দগ্ধ ও আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে ১১ জনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়। বাকী দুইজনকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ক্রাইম সিন বিভাগের উপ পরিদর্শক কেএম মতালিব হোসেন জানান, এখনই মন্তব্য করা যাচ্ছে না।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হ...

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, আক্রান্ত লাখ ছাড়াল

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা