জাতীয়
আজ থেকে রোজা শুরু

পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে

নিজস্ব প্রতিবেদক:

দেশের আকাশে ১৪৪১ হিজরির পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আজ শনিবার (২৫ এপ্রিল) থেকে রোজা শুরু হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

চাঁদ দেখা যাওয়ায় শুক্রবার (২৪ এপ্রিল) রাত থেকেই শুরু হয় তারাবির নামাজ। ভোররাতে খাওয়া হয় সেহেরি।

তবে মহামারি করোনাভাইরাসের কারণে এবার ভিন্ন চেহারায় পালিত হচ্ছে রোজা। সরকারের পক্ষ থেকে সবাইকে নিজ নিজ বাসায় তারাবির নামাজ আদায়ের অনুরোধ করা হয়েছে। মসজিদে তারাবি হলেও সেখানে দুই হাফেজসহ ১২ জনের বেশি মুসল্লি যোগ দিতে পারবে না বলে বিধিনিষেধ রয়েছে সরকারের পক্ষ থেকে।

এবার ইফতারের পসরা সাজিয়ে বসবেন না দোকানিরা। সবধরনের ইফতার মাহফিলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ধর্ম মন্ত্রণালয়।

শুধু বাংলাদেশ নয়, বিশ্বজুড়েই এক ভিন্ন চেহারায় এবার রোজা এসেছে।

এদিকে, শুক্রবার থেকেই মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অধিকাংশ দেশে রোজা শুরু হয়েছে। পবিত্র মক্কা ও মদিনায় তারাবির নামাজ হচ্ছে সীমিত আকারে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা