সারাদেশ
মাদক, কিশোর গ্যাং ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে

নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে মাদক, কিশোর গ্যাং, গুপ্ত ও নিষিদ্ধ সংগঠনের রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।

মঙ্গলবার (৯ জুন) বিকালে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠান শেষ হয়।

জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে এবং সদস্য সচিব হারুনুর রশীদ আজাদের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে নেতারা মাদক, সন্ত্রাস ও কিশোর অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তারা দাবি করেন, নিষিদ্ধ সংগঠনের আড়ালে কিছু কিশোর অপরাধে জড়িয়ে সমাজে অস্থিরতা সৃষ্টি করছে।

বক্তারা নিষিদ্ধ সংগঠনের রাষ্ট্রবিরোধী অপতৎপরতা রোধে প্রশাসনের কঠোর পদক্ষেপ এবং তরুণদের শিক্ষা, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে সঠিক পথে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট এবিএম জাকারিয়া, সাবেক সভাপতি গোলাম হায়দার বিএসসি,সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান,পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট শাহাদাত হোসেন,জেলা বিএনপি নেতা ভিপি জসিম উদ্দিন ও পৌর বিএনপির সাবেক সভাপতি আবু নাছের প্রমূখ।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের ঐতিহাসিক জয়, ২১ বছর পর হারল অস্ট্রেলিয়া

২১ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্মর...

বিশ্বকাপ নিয়ে সঞ্জয়-নোরার গান এবার প্রকাশ্যে

কিছুদিন বাদে হতে চলেছে বিশ্বকাপ ফুটবলের মহা আসর। ফুটবল উন্মাদনায় ভাসছে পৃথিবী...

একনেকে ৩,৮৯০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

দেশের অবকাঠামো, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও বিদ্যুৎ খাতের উন্নয়নকে আরও গতিশীল করত...

বিশ্বকাপে মাদারীপুরে ব্রাজিলের  ৮০০ হাত পতাকায়  এক গ্রাম

বিশ্বকাপ ফুটবল শুরু হতে না হতেই ফুটবল উত্তাপ ছড়িয়ে পড়েছে গ্রামবাংলার জনপদে। দ...

চীন যাচ্ছে ৪ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে প্...

অতিরিক্ত চিনি কি ক্ষত শুকাতে দেরি করে?

“চিনি কম খান, ক্ষত দ্রুত সেরে উঠবে”—এই কথাটি অনেকেই শুনে থা...

রাতে ঝড়-বৃষ্টি, ৬০ কিমি বেগের সতর্কতা

দেশের বিভিন্ন অঞ্চলে রাতের মধ্যেই আবহাওয়ার পরিস্থিতি খারাপ হতে পারে বলে সতর্ক...

জর্ডানের ঘাঁটিতে সরাসরি মিসাইলের আঘাত হানার দাবি ইরানের

জর্ডানের একটি ঘাঁটিতে সরাসরি মিসাইল আঘাত হানার দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্...

ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা

ব্যভিচার ও মানহানির মামলায় ক্রিকেটার নাসির হোসাইন ও তার স্ত্রী তামিমা সুলতানা...

নতুন মোড়ে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত

মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা বাড়তে শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা