বিনোদন

অহেতুক হেনস্তা করা হচ্ছে রণবীরকে: পুনম ধিলোঁর

বিনোদন ডেস্ক

গত বছরের (২০২৫) ডিসেম্বর মাসে ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি থেকে সরে আসেন রণবীর সিং। এই সিদ্ধান্তের বিরুদ্ধে ‘ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনেমা এমপ্লয়িজ’ ‘অসহযোগিতা নির্দেশিকা’ জারি করে। এরপরই বিষয়টি নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়।

বলিউডের জ্যেষ্ঠ অভিনেত্রী তথা ‘সিন্টা’র সভাপতি পুনম ধিলোঁ এই কঠিন সময়ে রণবীরের পাশে দাঁড়িয়েছেন । তার মতে, রণবীরকে এই পুরো ঘটনায় অহেতুক হেনস্তা করা হচ্ছে। তিনি বলেন, রণবীর অন্তত দায়িত্বজ্ঞানহীন কোনো মানুষ নন।

পুনম ধিলোঁর মতে, ‘ ইচ্ছাকৃতভাবে কারও ক্ষতি করার মানসিকতা রণবীরের নেই। রণবীরের সঙ্গে ছবিটির প্রযোজনা সংস্থা ‘এক্সেল এন্টারটেইনমেন্ট’-এর দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। এর আগে এই তাদের সাথে ‘দিল ধাড়াকনে দো’ এবং ‘গালি বয়’-এর মতো দারুণ সফল ছবিতে কাজ করেছেন তিনি।’


পুনম আরও বলেন, কোনো অভিনেতা কোনো চরিত্রে অস্বস্তি বোধ করতেই পারেন, তার পেছনে নানাবিধ কারণ থাকতে পারে। রণবীর প্রযোজকদের আর্থিক ক্ষতির কথা চিন্তা করে নিজের পকেট থেকে ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব পর্যন্ত দিয়েছিলেন। এছাড়াও সিনেমার জন্য নেওয়া সাইনিং অ্যামাউন্ট ফিরিয়ে দিতেও প্রস্তুত ছিলেন তিনি।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

একত্রিশতম বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে ত...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

‘আপনি দৌলতখানে অতিথি, আমরা কিন্তু আসবো’ ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি

ভোলার দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখর...

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি প্রটোকল

জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১...

শ্রমিক বেশে পতিত শক্তি সক্রিয় হওয়ার চেষ্টা করছে: জিএমপি কমিশনার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার মোঃ...

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

রাজশাহীর মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা