সংগৃহীত
আন্তর্জাতিক

নির্বাচন নিয়ে নতুন বার্তা 

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র আবারও নিজেদের অবস্থান ব্যক্ত করেছে। দেশটি জানিয়েছে, তারা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়।

আরও পড়ুন: ভারতে বিমান বিধ্বস্ত, নিহত ২

(সোমবার (৪ ডিসেম্বর) স্থানীয় সময় নিয়মিত সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এক প্রশ্নের জবাবে এ কথা বলেন ।

এই দিনের ব্রিফিংয়ে মিলারের কাছে প্রশ্ন করা হয়- বিরোধী দলীয় প্রায় ২০ হাজারের বেশি নেতাকর্মীকে আটক করেছে বাংলাদেশ সরকার। এমনকি গত ৬ দিনে জেলে থাকা বিরোধী দলীয় ৩ নেতার মৃত্যু হয়েছে। এ ছাড়াও পরিবারের সদস্যদের না জানিয়ে বিরোধী অনেক নেতাকে গ্রেফতার করা হচ্ছে।

আরও পড়ুন: গাজার দক্ষিণাঞ্চলে স্থল অভিযান শুরু

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার জানান, নির্বাচনের ফলাফল আমরা অনুমান করতে চাই না। এর আগেও অনেকবার বলেছি, বাংলাদেশের জনগণের মঙ্গলের লক্ষ্যে শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য একসঙ্গে কাজ করার আহ্বান জানাতে আমরা সরকার, বিরোধী দল, নাগরিক সমাজ ও অন্য অংশীদারদের সঙ্গে যোগাযোগ করবো।

তিনি আরও জানায়, বারবার আমরা একটা কথাই বলে আসছি, এখনও বলছি, কোনো দলের পক্ষে আমরা নই। বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে আমরা যা দেশটির জনগণেরও চাওয়া।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের নতুন রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা হতে য...

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা