জাতীয়

নির্বাচনের তারিখ না বদলালে ইসি ঘেরাও এর ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:
সিটি করপোরেশন নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে মঙ্গলবার বিকেলে শাহবাগে সড়ক অবরোধ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সেই অবরোধ তুলে নেওয়া হয়।
এদিকে আগামীকাল বুধবার দুপুর ১২টার মধ্যে ঢাকার দুই সিটি নির্বাচনের তারিখ পরিবর্তন না করা হলে নির্বাচন কমিশন (ইসি) ভবন ঘেরাও করা হবে বলে ঘোষণা দেন শিক্ষার্থীরা।

এর আগে সিটি করপোরেশন নির্বাচনের তারিখ পেছানোর দাবিতে আজ মঙ্গলবার প্রায় দেড় ঘণ্টা রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েক শ শিক্ষার্থী। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি। একই দিনে দেশব্যাপী হিন্দু সম্প্রদায়ের সরস্বতীপূজা অনুষ্ঠিত হবে। এমন পরিস্থিতিতে সিটি নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবি জানিয়ে বিকেল পৌনে পাঁচটার দিকে শাহবাগে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। নেতৃত্বে ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতারা।

সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে অবরোধ স্থগিতের ঘোষণা দেওয়ার সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল সংসদের সহসভাপতি (ভিপি) ও হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উৎপল বিশ্বাস বলেন, ‘আগামীকাল বুধবার দুপুর ১২টার মধ্যে নির্বাচনের তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত না নেওয়া হলে আমরা নির্বাচন কমিশন (ইসি) ভবন ঘেরাও করব।’ অবরোধ প্রত্যাহারের আগে ছাত্রলীগ নেতা উৎপল বিশ্বাস পূজার দিনে নির্বাচনের তারিখ নির্ধারণকে সংবিধানের পরিপন্থী সিদ্ধান্ত উল্লেখ করে এর সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদত্যাগ দাবি করেন।

এর আগে শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে গেলে তীব্র যানজটের সৃষ্টি হয়। সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি যোগ দেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ছাত্রলীগের নেতা-কর্মীরাও। আন্দোলনকারী শিক্ষার্থীদের আশঙ্কা, পূজার দিনে নির্বাচন হলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় পূজার উৎসবে বিঘ্ন ঘটতে পারে। এ ছাড়া নির্বাচন কর্মকাণ্ড পরিচালনায়ও সমস্যা হতে পারে। তাই নির্বাচনের তারিখ পরিবর্তন করা উচিত।

সরস্বতীপূজার কারণে নির্বাচন পেছানোর জন্য ৬ জানুয়ারি হাইকোর্টে একটি রিট করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী অশোক কুমার ঘোষ। শুনানি শেষে আজ রিটটি খারিজ করে দেন বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের বেঞ্চ। আদালত বলেছেন, ঢাকার দুই সিটির নির্বাচনী কার্যক্রম এখন যে অবস্থায় আছে, ভোটের তারিখ পেছানোর কোনো সুযোগ নেই। তাই নির্বাচন পেছাতে যে রিট করা হয়েছে, তা সরাসরি খারিজ করা হলো।

এদিকে পূজার কারণে নির্বাচন পেছানোর দাবিতে গতকাল সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ‘সচেতন শিক্ষক-শিক্ষার্থীবৃন্দের’ ব‌্যানারে মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। এর আগে গত রোববার একই দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। শনিবার নির্বাচন কমিশনকে সিটি নির্বাচনের তারিখ পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে ডাকসু।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে দিল্লি: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে সরকারের ক...

সাংবাদিকদের ওপর গুলিবর্ষণ গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

খুলনায় পেশাগত দায়িত্ব শেষে একসঙ্গে বসে থাকা সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণে...

তিন দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়...

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ড, জেলা জামায়াত আমিরের নিন্দা

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যাকাণ্ডের...

‘তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে’ 

ঢাকা বিভাগের সঙ্গে বরিশাল বিভাগের অন্যতম প্রবেশদ্বার হিসেবে পরিচিত ভূরঘাটায় এ...

পাঁচ বছরেই দ্বিগুণ হতে পারে স্বর্ণের দাম

বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর...

বন্যায় মৃত বেড়ে ৫৯, ক্ষতিগ্রস্ত ৭ জেলা

দেশের সাত জেলায় চলমান বন্যা, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের ঘটনায় মৃতের সংখ...

মুন্সীগঞ্জে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও মাদ...

ইসলামী ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রাম অঞ্চলের ২ দিনব্যাপী অর্ধ-বার্ষিক ব...

সমুদ্রপথে ঢুকছে অবৈধ অস্ত্রের চালান, সক্রিয় আন্তর্জাতিক চক্র

বাংলাদেশে অবৈধ অস্ত্র প্রবেশের নতুন নতুন পথ নিয়ে উদ্বেগ বাড়ছে। সীমান্তবর্তী দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা