খেলা

না ফেরার দেশে সাবেক অজি ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক:

অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার গ্রায়েম ওয়াটসন ক্যান্সারের কাছে পরাজিত হয়ে মারা গিয়েছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৫ বছর।

জাতীয় দলের ক্যারিয়ারে তার বলার মতো কিছু ছিলো না। তবে বর্ণিল ছিলো ঘরোয়া ক্রিকেটের ক্যারিয়ার। অস্ট্রেলিয়ার হয়ে সর্বসাকুল্যে খেলেছেন পাঁচটি টেস্ট ও ২টি ওয়ানডে। (১৯৬৭-১৯৭২) পাঁচ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে ব্যাট হাতে করেছেন সর্বসাকুল্যে ১০৮ রান। আর মোট উইকেট নিয়েছেন মাত্র ৮টি।

অভিষেক হয় ১৯৬৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে। নিজের অভিষেক টেস্টে পান ফিফটির দেখা। করেন ৫০ রান কিন্তু গোড়ালিতে চোট পাওয়ায় বোলিংয়ে সুবিধা করতে পারেননি। চোট কাটিয়ে ওই সিরিজের চতুর্থ টেস্টে আবার দলে ফেরেন।

তবে বারবার চোটে পড়ে ছিটকে যান আন্তর্জাতিক ক্রিকেট থেকে। সবচেয়ে বাজে চোটের শিকার হন ১৯৭২ সালে। রেস্ট অব দা ওয়ার্ল্ড সিরিজের ম্যাচে টনি গ্রেইগের এক বিমার এসে আঘাত হানে তার নাকে। অবস্থা ছিলো সঙ্কটাপন্ন। ডাক্তাররা মাঠে আর না নামার নির্দেশনা দিয়েছিল। কিন্তু ছয় সপ্তাহ পরই আবার মাঠে ফেরেন তিনি। তবে সে ফেরাও মধুর হয়নি। পরে দল থেকে বাদ পড়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের সেখানেই ইতি টানতে হয়।

ঘরোয়া ক্রিকেটে বিভিন্ন রাজ্য দলের হয়ে ১০৭টি প্রথম শ্রেণির ম্যাচে ৭ সেঞ্চুরি ও ২৫ হাফ সেঞ্চুরিতে রান করেছেন ৪ হাজার ৬৭৪ রান। আর ২৫.৩১ গড়ে নিয়েছেন ১৮৬ উইকেট। সবচেয়ে সফল ছিলেন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে। দলটির হয়ে জিতেছেন তিনটি শেফিল্ড শিল্ড শিরোপা।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা