খেলা

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি উন্মোচন

ক্রীড়া ডেস্ক:

নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রায় সব প্রস্তুতি এরই মধ্যে শেষ করেছে অস্ট্রেলিয়া। আগামী শুক্রবার থেকে মাঠে গড়াবে খেলা। তার আগে সোমবার (১৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকালে ট্রফি উন্মোচন ও অধিনায়কদের ফটোসেশন অনুষ্ঠিত হয়েছে।

ফটোসেশনে বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুন অংশ নিয়েছেন। এছাড়া পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, থাইল্যান্ড ও অস্ট্রেলিয়ার অধিনায়করা অংশ নেন।

এবারের বিশ্বকাপে ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ভারত, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। অন্যদিকে ‘বি’গ্রুপে রয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও থাইল্যান্ড। দুই গ্রুপের সেরা চারটি দল সেমিফাইনাল খেলবে।

আগামী ২৪ ফেব্রুয়ারি প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে সালমারা। ২৯ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে ও ২ মার্চ চতুর্থ ও শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে সালমারা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে দিল্লি: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে সরকারের ক...

সাংবাদিকদের ওপর গুলিবর্ষণ গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

খুলনায় পেশাগত দায়িত্ব শেষে একসঙ্গে বসে থাকা সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণে...

তিন দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়...

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ড, জেলা জামায়াত আমিরের নিন্দা

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যাকাণ্ডের...

‘তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে’ 

ঢাকা বিভাগের সঙ্গে বরিশাল বিভাগের অন্যতম প্রবেশদ্বার হিসেবে পরিচিত ভূরঘাটায় এ...

পাঁচ বছরেই দ্বিগুণ হতে পারে স্বর্ণের দাম

বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর...

বন্যায় মৃত বেড়ে ৫৯, ক্ষতিগ্রস্ত ৭ জেলা

দেশের সাত জেলায় চলমান বন্যা, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের ঘটনায় মৃতের সংখ...

মুন্সীগঞ্জে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও মাদ...

ইসলামী ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রাম অঞ্চলের ২ দিনব্যাপী অর্ধ-বার্ষিক ব...

সমুদ্রপথে ঢুকছে অবৈধ অস্ত্রের চালান, সক্রিয় আন্তর্জাতিক চক্র

বাংলাদেশে অবৈধ অস্ত্র প্রবেশের নতুন নতুন পথ নিয়ে উদ্বেগ বাড়ছে। সীমান্তবর্তী দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা