খেলা

নাম পরিচয়হীন এক অ্যাথলেট তিনি!

স্পোর্টস ডেস্ক: দেশের হয়ে খেলা সবচেয়ে বড় সুভাগ্য এক জন অ্যাথলেটিকের জন্য। তবে মাঝে মাঝে ঘটে ভিন্ন কিছু। তার কোনো নেই কোনো দেশ। তিনি দেশ-পরিচয়হীন কিছু মানুষ। পৃথিবী জানে তারা শরণার্থী।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) তাদেরকে স্বতন্ত্র পরিচয় দেয়ার চেষ্টা করেছে। অলিম্পিকই তাদের দেশ, তাদের পরিচয়। অলিম্পিক দল হিসেবেই তারা অংশ নিয়েছে এবারের টোকিও অলিম্পিক গেমসে।

গতবারের মত এবারও, টোকিও গেমসে এমন একটি দল‌ গড়া হয়েছে, যে দলের হয়ে বিভিন্ন দেশের শরণার্থীরা বিভিন্ন ডিসিপ্লিনের বিভিন্ন ইভেন্টে অংশ নিচ্ছেন। আর সেই দলের হয়েই ইরানের বাসিন্দা এক শরণার্থী আলিজাদে ইতিহাস গড়া থেকে মাত্র একধাপ দূরে দাঁড়িয়ে।

আর মাত্র একটি জয় পেলেই শরণার্থী দল অলিম্পিক ইতিহাসে তাদের প্রথম পদক অর্জন করে ইতিহাস সৃষ্টি করবে। সেই ইতিহাস সৃষ্টি হতে পারে টোকিও গেমসে তায়কোয়ান্দোর এক শরণার্থী প্রতিযোগীর হাত ধরে।

টানা তিন ম্যাচে অসাধারণ জয় পেয়েছেন ইরানের শরণার্থী কিমিয়া আলিজাদে। আজকের দিনের সবচেয়ে বড় অঘটনটাও ঘটিয়ে ফেলেছেন তিনি। শেষ ষোলোয় দুবারের অলিম্পিক স্বর্ণজয়ী জেড জোন্সকে হারিয়ে তাক লাগিয়ে দিয়েছেন। ব্রিটিশ চ্যাম্পিয়নকে ১৬-১২ ব্যবধানে হারিয়েছেন আলিজাদে।

তায়কোয়ান্দোতে কোয়ার্টার ফাইনালে ৯-৮ ব্যবধানে চীনের ঝু লিজুনকে হারিয়েছেন আলিজাদে। নাটকীয়ভাবে একেবারে শেষ মিনিটে বা বলা ভাল শেষ মুহূর্তে এসে জয়সূচক পয়েন্ট পান তিনি।

এর আগে আলিজাদে ইরানি প্রতিপক্ষ নাহিদ কিয়ানি চানদেকে ১৮-৯ ব্যবধানে হারিয়েছিলেন। আলিজাদে যে ফর্মে রয়েছেন তাতে তার হাত ধরে শরণার্থী অলিম্পিক দল প্রথম পদক জয়ের স্বপ্ন দেখছে।

২৩ বছর বয়সী আলিজাদে ২০১৬ রিও অলিম্পিকে ইতিহাস গড়েন। প্রথম ইরানি নারী হিসেবে অলিম্পিক পদক জেতেন। সেবার তিনি ব্রোঞ্জ পেয়েছিলেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সৌদি আরব পৌঁছেছেন ৫৩৪১০ জন বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে মঙ্গলবার (১২ মে) দি...

পটুয়াখালীর বিভিন্ন রুটে বাড়ছে যাতায়াত ব্যয়

সারাদেশের অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী স্পিডবোটের যা...

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

আওয়ামী লীগের প্রবীণ নেতা, মুক্তিযোদ্ধা, সাবেক গৃহা...

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্র...

বন্ধুদের সঙ্গে আজ আড্ডা দেবেন কবি মজিদ মাহমুদ 

কয়েক বছর ধরে জন্মদিনে ঢাকায় থাকেন না সব্যসাচী লেখক...

চূড়ান্ত তালিকা: দেশে মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখের বেশি

দেশে এখন মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন।...

হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা...

তাপপ্রবাহের ঝুঁকিতে বিশ্বকাপের এক-চতুর্থাংশ ম্যাচ

বিশ্বকাপে প্রতি চারটি ম্যাচের একটি প্রচণ্ড গরমের ম...

সূর্য থেকে ধেয়ে আসছে শক্তিশালী শিখা

সূর্য থেকে অত্যন্ত শক্তিশালী সৌর শিখা পৃথিবীর দিকে...

পদ্মায় ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন ফোরকান

গাজীপুরে কাপাসিয়া উপজেলায় একই পরিবারের পাঁচজনকে খু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা