জাতীয়
করোনাভাইরাস

দেশে চিকিৎসকসহ আরও চার জনের মৃত্যু, নতুন শনাক্ত ২১৯

নিজস্ব প্রতিবেদক:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় এক চিকিৎসকসহ আরও চার জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল মোট ৫০ জনে।

এছাড়া, নতুন করে ২১৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ২৩১ জনে। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৪০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

আজ বুধবার (১৫ এপ্রিল) দুপুরে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ৭ জন সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪৯ জন।

করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে স্বাস্থ্য সুরক্ষা বিধিমালা কঠোরভাবে মেনে চলার পাশাপাশি করোনা পরীক্ষার আহ্বান জানান তিনি। করোনায় মৃত্যুবরনকারী চিকিৎসকের পরিবাররের সব দায়িত্ব সরকার নেবে বলেও জানান মন্ত্রী।

ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ জানান, করোনায় আক্রান্ত হয়ে ডা. মঈন উদ্দিনের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার মৃত্যুর তথ্যটি স্বাস্থ্য অধিদপ্তর প্রধানমন্ত্রীকে জানালে তিনি শোক প্রকাশ করেন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, মৃত চারজনের মধ্যে তিনজন পুরুষ, অন্যজন নারী। এদের মধ্যে দুইজনের বয়স ৭০-এর ওপরে, একজনের ৫০, অন্যজনের বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে।

জানানো হয়, নতুন করে ঢাকার মিরপুর, কেরানীগঞ্জ ও গাজীপুরে করোনা শনাক্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে পাঠানো হয়েছে ৭১ জনকে এবং বর্তমানে আইসোলেশনে আছেন ৪৩৩ জন। ২৪ ঘণ্টায় ছাড় পেয়েছেন ২০ জন এবং এখন পর্যন্ত ছাড় পেয়েছেন ৪৬২ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

বিমানবন্দরের সামনের সড়কে প্রোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত...

৭ ম্যাচে ৪ সেঞ্চুরি, হোপের রেকর্ডে ভারতের হতাশা

দুর্দান্ত ছন্দে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের অধিনায়ক শাই হোপ। ভারত সফরে ও...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের সাউক জেলায় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত...

হরমুজে ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ডুবল ২ জাহাজ

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ইরানের ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলায় গ...

নভেম্বরেই জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী নভেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা