জাতীয়

দেশে করোনায় আরো ৭ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৯১ জনে।

রবিবার (১৯ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন।

এছাড়া, ৩১২ জন শনাক্ত হয়েছে বলেও জানান তিনি। এরফলে মোট শনাক্ত হয়েছে ২ হাজার ৪৫৬ জন।

গত চব্বিশ ঘণ্টায় মোট ২ হাজার ৬৩৪ জনের নমুনা পরীক্ষা করা হয় বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে আরও ৯ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ৭৫ জন।

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। পরে ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারা বিশ্বে এ পর্যন্ত ১ লাখ ৬০ হাজার ৮২০ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছে ২৩ লাখ ৩৩ হাজারেরও বেশি। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৬ লাখ ৪১১ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা