জাতীয়
করোনাভাইরাস

দুশ্চিন্তায় নিম্ন আয়ের মানুষ

নিজস্ব প্রতিবেদক:

কর্মব্যস্ত নগরী রাজধানী ঢাকা একেবারেই অপরিচিত হয়ে পড়েছে। নেই কোন যানজট। কর্মচঞ্চলহীন নগরী। প্রয়োজন ছাড়া বের হচ্ছে না কেউ। ফুটপাথে নেই চা, ফুচকা কিংবা মুড়ি বিক্রেতারা। উপার্জনহীন এই সময়ে কেমন কাটছে নিম্ন আয়ের এই মানুষগুলোর জীবন।

মোহাম্মদপুর, বসিলা ও কামরাঙ্গীচর এলাকায় ঘর ভাড়া নিয়ে থাকেন অনেক নিম্ন আয়ের মানুষ। এদের কেউ রিকশা চালায়, কেউ চা, মুড়ি কিংবা ফুচকা বিক্রেতা।

করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে ঘরে থাকতে হবে, সরকারের এমন নির্দেশনার পর তারা আর বের হচ্ছেন না বাসা থেকে। বন্ধ রয়েছে তাদের বেচা-কেনা। দিন আনা দিন খাওয়া এই মানুষগুলো পড়েছে চরম বিপাকে।

এদেরই একজন কামরাঙ্গীচরের ঝাল মুড়ি বিক্রেতা রফিক। ঝাল মুড়ি বিক্রি করে যা আয় হতো তা দিয়ে ভালভাবেই সংসার চলছিলো। হঠাৎ বাঁধা হয়ে দাঁড়ালো করোনাভাইরাস। করোনা সংক্রমণ রোধে তাদের বেচাকেনা বন্ধ। রফিক বলেন. ঝালমুড়ি বিক্রি করে কতই বা আয় হয়। জমানো যা টাকা ছিলো তা দিয়ে আজ পর্যন্ত চলবে। কাল কিভাবে চলবে বুঝতে পারছি না। পেটের দায়ে দুশ্চিন্তায় আছি।

আরেক ঝাল মুড়ি বিক্রেতা শহীদুল বলেন, রুজি-রোজগার বন্ধ হয়ে যাওয়ায় চিন্তায় আছি। দিন কিভাবে চলবে। ঘরে পাঁচ কেজি চাল কেনা আছে। এটা দিয়ে চলে যাবে এক সপ্তাহ। এর পর কিভাবে চলবো। ভেবে কুলকিনারা পাচ্ছি না।

সেখানেই পাশের ঘরে থাকেন জালাল নামের এক ফুচকা বিক্রেতা। তিনি বলেন, ফুচকা বিক্রি করে যা আয় করি তা ঘর ভাড়া, সংসার আর তিন ছেলে-মেয়েকে খেলাপড়া করাতে খরচ হয়ে যায়। বাড়তি কোন আয় থাকে না। একদিন ফুচকা বিক্রি বন্ধ হয়ে যাওয়া মানে খাওয়া-দাওয়া বন্ধ। কতদিন এই অবস্থা থাকবে জানি না। স্ত্রী-ছেলে-মেয়ে নিয়ে পাঁচ জনের সংসার কিভাবে চলবে বুঝতে পারছি না। একজনের কাছ থেকে কিছু টাকা ধার করেছি। তা দিয়ে সংসার চলছে। নিজেরা না খাই, ছোট ছোট ছেলে-মেয়েদেরতো খাওয়াতে হবে।

সরকারি কোন সহায়তা পেয়েছে কি না জানতে চাইলে বলেন, কে দেবে। এখন পর্যন্ত এমন খবর পাইনি। সহায়তা পেলেতো দু-বেলা খেয়ে ছেলে-মেয়ে নিয়ে বাচতে পারতাম। এমন পরিস্থিতি আর কতদিন থাকবে তা আল্লাহ জানে। কিন্তু আমাদের তো দিন চলছে না।

করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী দেশবাসীর উদ্দেশে দেয়া ভাষণে ১০টি নির্দেশনার একটি ছিল দুস্থদের সহায়তা করা। করোনাভাইরাসের কারণে নিম্ন আয়ের কোনো ব্যক্তি যদি স্বাভাবিক জীবনযাপনে অক্ষম হয়, তাহলে সরকারের ঘরে ফেরার কর্মসূচি আওতায় তাদের সহায়তা দেয়া হবে।

এসব নিম্ন আয়ের মানুষের কাছে এখনও পৌঁছায়নি সরকারি কোন সহায়তা। এমন পরিস্থিতিতে যতদিন যাবে আরও দুর্বিসহ হবে তাদের জীবন ধারন। তাই দ্রুত তাদের তালিকা করে সরকারি সহায়তা পৌঁছে দেয়ার আহ্বান এসব নিম্ন আয়ের মানুষদের।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

তানজিদের ঝড়ো ফিফটিতে প্রথম সেশন নিজেদের করে নিল বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

পেশাগত মানসিক চাপ: আড়ালে ক্লান্তি আর ভাঙনের গল্প

পেশাগত দায়িত্বের চাপ, কর্মক্ষেত্রের প্রতিকূলতা, আর...

হাম উপসর্গে একদিনে ৮ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে ৮ জনের মৃত্যু হ...

ইমরান খানের দলের লংমার্চ ঠেকাতে তেড়েফুঁড়ে নেমেছে পাকিস্তান সরকার

পাকিস্তানে রাজনৈতিক পারদ তুঙ্গে: লংমার্চের ডাক পিটিআইর মুখ্যমন্ত্রীর, খাইবার...

গাইবান্ধায় বিনামূল্যে স্তন ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্প

গাইবান্ধার নশরতপুরে সচেতনতামূলক আলোচনা সভা ও বিনাম...

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির পাল্টা গুলি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে ভারতীয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা