জাতীয়

দুই সিটিতেই এগিয়ে আওয়ামী লীগ, কারচুপির অভিযোগে হরতাল বিএনপির

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ভোট গণনা চলছে। উভয় সিটিতেই আওয়ামী লীপ প্রার্থীরা এগিয়ে রয়েছেন বড় ব্যাবধানে। নির্বাচন প্রত্যাখ্যান করে ঢাকায় হরতালের ডাক দিয়েছে বিএনপি।

এই নির্বাচনে ৩০ শতাংশের বেশি ভোট পড়েনি। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা এই তথ্য জানিয়েছে। নির্বাচন সম্পর্কে তাঁর প্রতিক্রিয়া জানাতে গিয়ে সন্ধায় সংবাদিকদের তিনি বলেন, ভোটের হার কম হলেও নির্বাচন ভাল হয়েছে।

তবে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, এবার ইভিএমে ভোট হওয়ায় ভোটারদের আগ্রহ বেশি ছিল বলেও মন্তব্য করেন তিনি। শনিবার সন্ধ্যায় বনানীতে আওয়ামী লীগের নির্বাচনি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, আগে ভোট কেন্দ্রে জাল ভোট হতো। কিন্তু ইভিএমে জাল ভোট দেওয়ার সুযোগ ছিল না। এমনকি বিদেশি পর্যবেক্ষকরা বিশেষ করে ব্রিটিশ হাইকমিশনার, মার্কিন রাষ্ট্রদূতরা ঘুরে দেখেছেন। তারা সবাই বলছেন, নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য এবং প্রতিযোগিতা পূর্ণ হয়েছে।

আর নির্বাচনে নানা অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে বিএনপি। এর প্রতিবাদে ঢাকা নগরীতে আগামীকাল রোববার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে দলটি। সন্ধ্যা ৮টার দিকে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। তিনি বলেন, ‘ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে কারচুপি ও ব্যাপক অনিয়মের প্রতিবাদে রবিবার সারাদিন ঢাকায় হরতাল কর্মসূচি পালন করা হবে। আমরা এই নির্বাচনকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি।’

এদিকে বাংলাদেশে অবস্থানরত বিদেশী কূটনীতিকরা ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন পর্যবেক্ষণ করতে বেশ কিছু ভোটকেন্দ্র পরিদর্শন করেন। তবে ভোটের পরিবেশ নিয়ে কোনো মন্তব্য করেননি।
তবে সরকার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার তীব্র সমালোচনার মুখে বিদেশী দূতাবাস ও হাইকমিশনগুলোতে কর্মরত বাংলাদেশী নাগরিকরা আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে ভোটকেন্দ্র পরিদর্শন করা থেকে বিরত ছিলেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

বধূ বেশে পরীমনি, নেটদুনিয়ায় ছড়ালেন মুগ্ধতা

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনিকে এবার দেখা গেল বধূর সাজে। লাল শাড়ি, মাথা...

ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে

ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর...

রাজস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, পাঁচজন নারীসহ নিহত ৮

ভারতের রাজস্থানে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খ...

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৭ জনের মৃত্যু

কক্সবাজারের মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এ...

পুরুষ বন্ধ্যত্বের সমাধানে কার্যকর ৪ উপায়

সন্তান না হলে অনেক ক্ষেত্রেই নারীর ওপর দায় চাপানো হয়। অথচ বন্ধ্যত্বের পেছনে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা