খেলা

দুইদিন পর ‘বন্দিদশা’ থেকে মুক্তি টাইগারদের

ক্রীড়া ডেস্ক : সফরে খেলা শুধু তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি। অন্য সময় হলে সবমিলিয়ে সফরটি হতো সর্বোচ্চ ১৫ দিনের। কিন্তু এবার করোনা বাস্তবতায় সেই একই সফরের দৈর্ঘ্য বেড়ে হয়েছে তিনগুণ। প্রায় দেড় মাসের সফরে নিউজিল্যান্ড খেলতে গেছে বাংলাদেশ ক্রিকেট দল।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় ভোরে ক্রাইস্টচার্চ গিয়ে পৌঁছেছে টাইগাররা। করোনাভাইরাসের কারণে নিউজিল্যান্ড পৌঁছেই সোজা রুম কোয়ারেন্টাইনে প্রবেশ করতে হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের। পাক্কা দুই দিন একই ঘরে ‘বন্দি’ থাকার পর, অবশেষে আজ (শুক্রবার) বাইরে বের হওয়ার সুযোগ পেয়েছেন তাসকিন আহমেদ, সৌম্য সরকাররা।

ক্রাইস্টচার্চে তামিম ইকবাল, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদদের বর্তমান ঠিকানা ‘শ্যাডো বাই পার্ক হোটেল।’ প্রথম দুই দিন যে যার রুমেই আবদ্ধ ছিলেন। করোনা পরীক্ষা করে সবার নেগেটিভ আসায় আজ থেকে ৩০-৪০ মিনিট করে হাঁটার সুযোগ দেয়া হয়েছে। পুরোপুরি মুক্তভাবে চলাফেরা করতে অপেক্ষা করতে হবে পাক্কা ১৪ দিন।

দুইদিন ঘর বন্দি থাকার পর বাইরে বের হওয়ার পর সতেজ অনুভূতি টাইগার পেসার তাসকিন আহমেদের। সতীর্থ খেলোয়াড় সৌম্য সরকার, শেখ মেহেদি হাসান, সাইফউদ্দিনদের সঙ্গে দেখাও করতে পেরেছেন আজ। সবমিলিয়ে আলাদা এক অনুভূতির কথাই বলেছেন তাসকিন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সরবরাহকৃত ভিডিওবার্তায় তিনি বলেন, ‘এরকম আইসোলেশন একটা আলাদা অভিজ্ঞতা। আগে কখনও এভাবে সময় কাটানো হয়নি। প্রায় ৪৮ ঘণ্টা পর আমরা ৩০-৪০ মিনিটের জন্য হাঁটার সুযোগ পেয়েছি। সবার মাঝে ২ মিটার দূরত্ব বজায় রাখতে হয়েছে।’

তিনি আরও যোগ করেন, ‘ভালো লাগছে যে টানা দুইদিন একদম বন্দি রুমে থাকার পর বাইরে হাঁটার সুযোগ পেলাম। প্রথম করোনা পরীক্ষায় সবার নেগেটিভ আসার পর আমাদের হাঁটতে দিয়েছে। আরও কিছু টেস্ট বাকি আছে। এরপর আল্লাহ চাইলে আমরা অনুশীলন শুরু করতে পারব। সবমিলিয়ে আলাদা অনুভূতি। চাইব যত দ্রুত অভিজ্ঞতাটা শেষ হোক, ততোই ভালো।’

ঘরের মধ্যে একা একা কীভাবে সময় কাটছে? তা জানিয়ে তাসকিন বলেন, ‘পরিবারের সঙ্গে (ফোনে) কথা বলে, সিনেমা দেখে। বিসিবি থেকে আমাদের কিছু শরীরচর্চারও ব্যবস্থা করে দিয়েছে। কিছু কর্মসূচি দেয়া হয়েছে, যে ঘরে যেসব শরীরচর্চা করা সম্ভব সেগুলো করার জন্য। তো সবমিলিয়ে এভাবেই সময়টা কেটে যাচ্ছে। কিছু শরীর চর্চা, সিনেমা, পরিবারকে সময় এভাবেই যাচ্ছে।’

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মধুখালীতে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যুর অভিযোগ 

ফরিদপুরে মাদকসহ আটকের পর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে থাকা অব...

বিশ্বকাপে মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা, কী বলছে সমীকরণ?

ফুটবল বিশ্বকাপ মানেই বাংলাদেশের কোটি সমর্থকের হৃদয়জুড়ে দুটি নাম-ব্রাজিল আর...

আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

আজ মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ক্ষমতা গ্রহণে...

মোংলায় ওসিকে ঘিরে বিএনপির দুই গ্রুপের অবস্থান

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-র বিরুদ্ধে একটি মহলের তথাকথিত ষড়যন্ত্...

মালয়েশিয়ার পথে ‘প্রথম রাষ্ট্রীয় সফরে’ তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দে...

হারিয়ে যাচ্ছে প্রকৃতির শিল্পী বাবুই পাখি

আবহমান কাল থেকে গ্রাম বাংলার উচু তাল গাছে দল বেধে বাসা বা্েঁধ বাবুই পাখি। এখন...

হামে শিশুমৃত্যু: গাফিলতির দায় এড়ানো যাবে না

দেশে হামের সংক্রমণ বৃদ্ধি এবং শিশু মৃত্যুর ঘটনায় অন্তর্বর্তী সরকারের ভূমিকা ন...

কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: প্রাণ হারালেন সিলেটের ৫ বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নাগরিকের...

ঢাকায় ভারতীয় হাইকমিশনের যোগ দিবস উদযাপন

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস (IDY) ২০২৬ উদযাপন করেছে।...

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

বগুড়ার শাজাহানপুরে আট বছর বয়সী শিশু রিফাত হোসেন হত্যা মামলায় পাঁচ আসামিকে মৃত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা