জাতীয়

দু'দিনে কেউ করোনায় আক্রান্ত হয়নি: আইইডিসিআর

নিজস্ব প্রতিবেদক:

গত ২৪ ঘণ্টায় দেশে কারো দেহে করোনা ভাইরাস পাওয়া যায়নি বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। একই সঙ্গে কারও মৃত্যুও হয়নি।

রবিবার (২৯ মার্চ) দুপুরে মহাখালীতে আইইডিসিআরে এক ভার্চুয়াল মিডিয়া ব্রিফিংয়ে আইইডিসিআর-এর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ কথা জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরসহ অন্যান্য ল্যাবে ১০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কারও শরীরে করোনাভাইরাস পজেটিভ পাওয়া যায়নি। তাই নতুন করে কেউ করোনায় আক্রান্ত হয়নি।

গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যুও হয়নি বলে লাইভ ব্রিফিং'এ জানান আইইডিসিআর পরিচালক। বলেন, এ পর্যন্ত ১৫ জন সুস্থ হয়ে বাড়ি গেছেন।

অনলাইন লাইভ ব্রিফিং'এ মহাখালি থেকে সাংবাদিকদের মুখোমুখি হন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন। তিনি করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এদিকে বিশ্বে করোনাভাইরাস মহামারি পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। রবিবার (২৯ মার্চ) পর্যন্ত সবশেষ হিসেব বলছে, বিশ্বের ১৯৯টি দেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ হাজার ৮৯০ জনে। আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৬৪ হাজার ৫৯০ জন। অপরদিকে ১ লাখ ৪২ হাজার ৩৬৮ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা