আন্তর্জাতিক

দিল্লি এখন শান্ত

ইন্টারন্যাশনাল ডেস্ক:

দিল্লির অবস্থা ভালো হচ্ছে জানিয়ে গুজব না ছড়াতে আহ্বান জানিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিতর্কিত নাগরিকত্ব আইনকে ঘিরে দিল্লিতে ছড়িয়ে পড়া দাঙ্গায় নিহত হয ৪২ জন, আহত হয়েছে চার শতাধিক মানুষ। কিন্তু গত ৩৬ ঘণ্টায় উল্লেখযোগ্য বড় কোনো সংঘর্ষের ঘটনার খবর পাওয়া যায়নি। এ পরিস্থিতিতে কাউকে গুজবে কান না দেওয়ারও আহ্বান জানানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, নাগরিকরা যেন কোনো রকম গুজবে কান না দেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নস্যাৎ করতে দুষ্কৃতিকারীদের ষড়যন্ত্রের শিকার না হন।

বিবৃতিতে আরও জানানো হয়, গত রোববার থেকে ছড়িয়ে পড়া দাঙ্গায় রাজধানীর ২০৩ পুলিশ স্টেশনের মধ্যে মাত্র ১২টি ও ৪.২ শতাংশ অঞ্চল আক্রান্ত হয়।

আন্তঃসাম্প্রদায়িক সম্প্রীতি বাড়াতে এরই মাঝে দিল্লি পুলিশ বিভিন্ন জায়গায় শান্তি আলোচনা শুরু করেছে। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এসব আলোচনা চলবে। এরই মাঝে প্রায় ৩০০ বৈঠকের আয়োজন করা হয়েছে। বিজেপি, আম আদমি পার্টি, কংগ্রেস, আবাসিক কল্যাণ সমিতি, গণ্যমাধমের ব্যক্তিসহ বিভিন্ন ব্যক্তি-গোষ্ঠির সঙ্গে এসব বৈঠক আয়োজন করা হচ্ছে বলে বিবৃতিতে জানানো হয়।

বিবৃতিতে আরও জানানো হয়, দিল্লির সহিংসতার ঘটনায় 'যথাযথ কারণে' এখন পর্যন্ত ৪৮টি মামলা নথিভুক্ত হয়েছে। সহিংসতার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কমপক্ষে ৫১৪ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, দাঙ্গায় গুরুতর অপরাধ তদন্তে দুটি বিশেষ টিম গঠন করা হয়েছে। দাঙ্গা মোকাবিলায় ২৪ ফেব্রুয়ারি থেকে উত্তর-পুর্ব দিল্লিতে ৭ হাজারের মতো কেন্দ্রীয় প্যারামিলিটারি মোতায়েন করা হয়েছে বলেও জানায় তারা।

এদিকে দাঙ্গাকালীন ভূমিকার জন্য সমালোচিত অমূল্য পাটনায়েককে সরিয়ে এসএন শ্রীবাস্তবকে দিল্লির পুলিশ কমিশনার করা হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা