রাজনীতি

তাবিথের নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের প্রচারণা মিছিলে দুর্বৃত্তের হামলার অভিযোগ পাওয়া গেছে। এসময় প্রার্থী ও তার কর্মী-সমর্থকদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে হামলায় একজন আহত হয়ছে বলে অভিযোগ করেছেন তাবিথ আউয়াল।

রোববার বেলা ১১টার দিকে মিরপুর এক নম্বর মাজার রোড এলাকায় প্রচারণা চলাকালে এসব অভিযোগ করেন তাবিথ আউয়াল।

মিরপুর শাহ আলী মাজার জিয়ারতের মাধ্যমে আজ ৩য় দিনের প্রচারণা শুরু করেন তাবিথ। প্রচারণা চলাকালেই এ হামলা চালানো হয় জানিয়ে তিনি বলেন, প্র‌তিপ‌ক্ষের লোকজন জয়বাংলা স্লোগান দিয়ে আমা‌দের প্রচারণায় হামলা করেছে। ইটপাটকেল নিক্ষেপ করেছে। আমরা প্রচার কাজ চালা‌তে পার‌ছি না। আমরা শা‌ন্তিপূর্ণভা‌বে প্রচারণা চালা‌তে চাই। হামলায় আল আমিন না‌মের এক কর্মী আহত হ‌য়ে‌ছেন। গতকাল (১১ জানুয়ারি) আমার কর্মীদের ওপর হামলা হ‌য়ে‌ছে তা ইসিকে জানা‌বো। প্রচারণাকালে নির্বাচন ক‌মিশনা‌রের ভূ‌মিকার দি‌কে তা‌কি‌য়ে আছি ব‌লে জা‌নি‌য়ে‌ছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি প্রার্থী তাবিথ আউয়াল।

এরপরে তাবিথ আউয়াল উত্তর বিশিল, গুদারাঘাট, চিড়িয়াখানা রোড, ১ নং মিরপুর ঈদগাঁ মাঠ , ডি ব্লক মুক্তিযোদ্ধা মার্কেট, ১২ নং ওয়াডে দক্ষিণ বিশিল, হাজী বশির উদ্দিন স্কুল রোড, হাবুলের পুকুর পাড়, ১৩ নং ওয়ার্ডে উত্তর পীরের বাগ, ৬০ ফিট, মধ্য পীরের বাগ, মোল্লা পাড়া, মনিপুরি স্কুল রোড, জোনাকি রোড, বড়বাগ হয়ে মিরপুর থানা, ১০ নং ওয়ার্ডে মিরপুর মাজার থেকে ২য় কলোনী, ৩য় কলোনী হয়ে দারুস সালাম ফুরফুরা শরীফে জনসংযোগ করবেন।

গণসংযোগকালে তাবিথ আউয়াল বলেন, আমরা ইতোমধ্যে নাগরিক সমস্যার ১২টা জায়গা চিহ্নিত করেছি। দায়িত্ব পেলে এই ১২টা জায়গায় আমরা সমন্বয় ও গুরুত্বের ভিত্তিতে একযোগে কাজ শুরু করবো। ডেঙ্গু, পানি, পয়ঃনিষ্কাশন ও যানজটের মতো বাসা ভাড়াও ঢাকার বাসিন্দাদের জন্য একটি বড় সমস্যা। এই লড়াইয়ে জয়ী হতে পারলে ঢাকার নাগরিক সমস্যার সমাধানে কাজ করা সহজ হবে।

তিনি বলেন, ঢাকার দুই সিটি করপোরেশনের প্রতিটি স্তর ‘দুর্নীতিতে ভরে গেছে’। মেয়র নির্বাচিত হলে তিনি সবার আগে এই দুর্নীতি দমনে কাজ করতে চান বলে জানান। তাবিথ বলেন, পুলিশের মামলা হবে, হামলা হবে আওয়ামী লীগের ক্যাডারদের পক্ষ থেকে। আমরা শত বাধা বিপত্তি উপেক্ষা করেও নির্বাচনী মাঠে থাকবো ইনশা আল্লাহ।

এ সম‌য়ে বিএন‌পির নির্বাহী ক‌মি‌টির সদস্য নিপুন রায় চৌধুরী, যুবদ‌লের সভাপতি সাইফুল আলম নীরব, ম‌হিলা দ‌লের সাধারণ সম্পাদক সুলতানা আহ‌মেদ। ৭ নং ওয়ার্ড কাউ‌ন্সিলর প্রার্থী দে‌লোয়ার হো‌সেন দুলু, ১০ নং ওয়ার্ড কাউ‌ন্সিলর প্রার্থী মাসুদ খান, লেবার পা‌র্টির চেয়ারম্যান ডা,. মোস্তা‌ফিজুর রহমান ইরান, স্বেচ্ছা‌সেবক দল উত্ত‌রের সভাপ‌তি ফখরুল ইসলাম র‌বিন, সাধারণ সম্পাদক রে‌জোওয়ান ইসলাম রিয়াজসহ বিএন‌পি ও তার অঙ্গ সহ‌যো‌গী সংগঠ‌নের নেতাকর্মীরা উপ‌স্থিত ছি‌লেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

একটি পরিচ্ছন্ন নান্দনিক শহরের প্রত্যাশা!

*ইদ্রাকপুর কেল্লাকে ঘিরে ঐতিহ্য সংরক্ষণ ও পরিকল্পিত নগরায়ণে বদলে...

নোয়াখালী হাসপাতালের আরএমওকে নিয়ে এন্তার অভিযোগ

নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসি...

মাদারীপুরে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত 

সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ নিশ্চিত করবে ভবিষ্যৎ জীবন’—এই প্রত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা