জাতীয়

তাবলিগ জামাতের অনুসারীদের বাড়ি ফেরার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক:

তাবলিগ জামাতের অনুসারীদের নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) ঢাকার কাকরাইল মসজিদ থেকে তাবলিগ জামাতের শুরা সদস্য অধ্যাপক ইউনুস সিকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেওয়া হয়।

এতে বলা হয়েছে, 'ধর্ম মন্ত্রণালয়ের করোনা সম্পর্কিত বিজ্ঞপ্তি আপনারা নিশ্চয়ই দেখেছেন। কাকরাইল আহলে শুরা হাযরাত ও অন্যান্য সাথীগণ মিলে মাশোয়ারা করে সিদ্ধান্ত নিয়েছেন যে, সব জেলায় আপনারা ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিকে গুরুত্ব দিয়ে নিজেরা ও সবাই তা বাস্তবায়ন করবেন।'

এতে আরও বলা হয়, ‘তিন চিল্লা, এক চিল্লার জামাত বা মাস্তুরাতসহ যে কোনো জামাতে যারা আল্লাহর রাস্তায় চলছেন তারা যার যার বাড়ি রওয়ানা হয়ে যাবেন। প্রয়োজনে প্রশাসনের সাহায্য নেবেন। বাড়ি ফিরে দোয়া, তেলাওয়াত, দাওয়াত ও অন্যান্য এবাদত ও তওবা এস্তেগফার করে পুরা উম্মতের জন্য আল্লাহ পাকের দরবারে মাফ চাইবেন।’

মানিকগঞ্জের সিঙ্গাইরে তাবলিগ জামাতে গিয়ে এক মুসল্লি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সংগঠনটি বাংলাদেশে তাদের দাওয়াতের সব কার্যক্রম স্থগিত করে।

করোনাভাইরাসে বাংলাদেশে এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত হয়েছে ১৬৪ জন; সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন আরও ৩৩ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা