জাতীয়

ঢাকা সিটি নির্বাচন ১ ফেব্রুয়ারি, এসএসসি ৩ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক:

বিভিন্ন মহলের আন্দোলনের মুখে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন পেছানোর সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন (ইসি)। এ নির্বাচন দুদিন পিছিয়ে আগামী ৩০ জানুয়ারির পরিবর্তে ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আর নির্বাচনের কারণে এসএসসি পরীক্ষাও দুদিন পিছিয়ে হবে ৩ ফেব্রুয়ারি।

শনিবার সন্ধ্যায় নির্বাচন ভবনে জরুরি বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা সাংবাদিকদের এসব তথ্য জানান। এর আগে বিকেল ৪টার পর এ বৈঠক শুরু হয়।

এর আগে বৈঠকে যোগ দিতে নির্বাচন কমিশনারদের টেলিফোন করে বলা হয়। জরুরি এই বৈঠকে ঢাকা উত্তর ও দক্ষিণের দুই রিটার্নিং কর্মকর্তাকেও আসতে বলা হয়।

সিইসি নুরুল হুদা বলেন, ‌‘১ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও নির্বাচনের কারণে তা শুরু হবে ৩ ফেব্রুয়ারি।’

এর আগে গত সপ্তাহে নির্বাচনের তারিখ পরিবর্তনের জন্য দু'দফায় বৈঠক করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। কিন্তু সে সময়ে তারিখ পরিবর্তন করা যাবে না বলে জানায় ইসি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা