জাতীয়

ঢাকার বাইরের পোশাক শ্রমিকরা আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

দেশে করোনাভাইরাসের ঝুঁকির মধ্যেই অর্থনৈতিক ক্ষতি কিছুটা পোষাতে রাজধানীর বেশকিছু পোশাক কারখানা খুলে দিয়েছে সরকার। তবে এসব কারখানায় ঢাকা ও আশপাশে অবস্থান করা শ্রমিকদের দিয়ে চলবে; বাইরে থেকে কোনো শ্রমিক আসবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে সচিবালয়ে বিজিএমই-বিকেএমইএর কর্মকর্তা এবং বাণিজ্য সচিবের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী এই কথা জানান।

বৈঠকে বিজিএমইএ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সভাপতি রুবানা হক। আরও উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ঢাকার বাইরে থাকা শ্রমিকদের এখনই ঢাকায় আসতে হবে না। শুধু যারা ঢাকা আছেন, তারাই কাজে যোগ দেবেন। তাদের দিয়েই কারখানা চালু করা হচ্ছে।’

৯৭ শতাংশেরও বেশি কারখানায় শ্রমিকদের বেতন পরিশোধ করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘ইতিমধ্যে ৯৭ শতাংশেরও বেশি কারখানা তাদের বেতন পরিশোধ করেছে। বাকিদেরও দেয়া হবে। আর যারা ঢাকার বাইরে আছেন, তাদের আপাতত ঢাকায় আসার দরকার নেই। সব কারখানা খুললে তখন তারা ঢাকায় আসবেন।’

মন্ত্রী বলেন, ‘করোনাভাইরাস থেকে রক্ষা করেই শ্রমিকদের কারখানায় প্রবেশ করাতে হবে। একই সঙ্গে সুরক্ষা নিশ্চিত করার কোনো বিকল্প নেই। মূলত জরুরি কিছু অর্ডার থাকায় সীমিত পরিসরে কারখানাগুলো খোলা হয়েছে।’

এদিকে ঢাকার বাইরে থেকে শ্রমিকরা আসবে না জানানো হলেও ঢাকামুখী পোশাক শ্রমিকদের ঢল নেমেছে। মঙ্গলবারও দেশের বিভিন্ন এলাকা থেকে দলে দলে শ্রমিকদের আসতে দেখা যায়।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ এখনো মারাত্মক পর্যায়েই রয়েছে। মঙ্গলবার একদিনে সর্বোচ্চসংখ্যক ৫৪৯ জন মানুষের মধ্যে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা