আন্তর্জাতিক

ট্রাম্পের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নভেল করোনাভাইরাসে আক্রান্ত নন বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউজ।

১৩ মার্চ শুক্রবার ট্রাম্পের দেহে ভাইরাসটির উপস্থিতি আছে কিনা, তা পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষা শেষে হোয়াইট হাউজের পক্ষ থেকে এমনটি জানানো হয়।

ফ্লোরিডার অবকাশযাপন কেন্দ্রে ব্রাজিলের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের কয়েকদিন পরই মার্কিন প্রেসিডেন্টের দেহে কভিড-১৯ আছে কিনা তা নিয়ে পরীক্ষা করে দেখা হয়।

১৪ মার্চ শনিবার এক বিবৃতিতে হোয়াইট হাউজের চিকিৎসক সিন কনলে বলেন, সন্ধ্যায় এটি নিশ্চিত হতে পেরেছি যে পরীক্ষার ফল নেগেটিভ। তার মানে ট্রাম্পর দেহে করোনাভাইরাসের সংক্রমন হয়নি।

সম্প্রতি ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোর প্রেসসচিব ফ্যাবিও ওয়াজনগার্টনের সঙ্গে সাক্ষাতে করমর্দন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর কিছুদিন পরই ফ্যাবিও ওয়াজনগার্টনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া যায়।

এমন ঘটনার পর গণমাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনায় আক্রান্ত হওয়া নিয়ে গুঞ্জন ওঠে।

এদিকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে কমপক্ষে ৫১ জনের প্রাণ কেড়েছে নিয়েছে করোনাভাইরাস। কিন্তু শুরু থেকেই করোনাকে বিপজ্জনক বলে মানতে নারাজ ছিলে ৭৩ বছর বয়সী প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু সম্প্রতি সেখানে করোনার সংক্রমন বৃদ্ধি পাওয়ায় তিনি যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ সতর্কতা জারি করেন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা