খেলা

টেস্ট র‍্যাঙ্কিংয়ে প্রথমবার সাতে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

সিলেট টেস্টে বুধবার (২০ মে) জয়ের পর আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে বড় সুখবর পেয়েছে বাংলাদেশ। দুই ধাপ লাফ দিয়ে সাতে উঠে এসেছে নাজমুল হোসেনের দল। বাংলাদেশের টেস্ট ইতিহাসে এটাই সেরা র‍্যাঙ্কিং। ২০১৮ সালে আটে উঠেছিল বাংলাদেশ দল। আজ সিলেট টেস্ট শেষ হওয়ার পরপরই র‍্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি।

ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানকে পেছনে ফেলে নবম স্থান থেকে সপ্তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। পাকিস্তানের দুই ধাপ অবনতি হয়েছে। ছয় থেকে আটে নেমে গিয়েছে শান মাসুদের দল। এক ধাপ নেমে নবম স্থানে ওয়েস্ট ইন্ডিজ। শ্রীলঙ্কা সাত থেকে উঠেছে ছয়ে।

পাকিস্তানকে ধবলধোলাই করার পর বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৮, পাকিস্তানের কমে হয়েছে ৭৫। বাংলাদেশের ঠিক ওপরে থাকা শ্রীলঙ্কার পয়েন্ট ৮৬।

এই সিরিজের আগে বাংলাদেশের পয়েন্ট ছিল ৬৭, পাকিস্তানের ৮৯। যার অর্থ বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়েছে ১১টি, পাকিস্তান হারিয়েছে ১৪ পয়েন্ট।

র‍্যাঙ্কিংয়ে সবার ওপরে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ১৩১। দক্ষিণ আফ্রিকা (১১৯), ভারত (১০৪), ইংল্যান্ড (১০২) ও নিউজিল্যান্ড (১০১) আছে এরপরই। র‍্যাঙ্কিংয়ে তলানির দুই দল ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৬৮, জিম্বাবুয়ের ১০।

আফগানিস্তান ও আয়ারল্যান্ড তিন বছরের চক্রে নূন্যতম আটটি টেস্ট না খেলা নেই র‍্যাঙ্কিং তালিকায়।

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্বর্ণের দাম ভরিতে কমেছে দুই হাজার টাকার বেশি

দেশের বাজারে সোনার দাম টানা তিন দফা কমিয়েছে বাংলাদ...

টেস্ট সিরিজে পাকিস্তানকে ধবলধোলাই, ইতিহাস গড়ল বাংলাদেশ

ইতিহাস গড়ল বাংলাদেশ। প্রথমবারের মতো ঘরের মাঠে টেস্...

ওমানের সেই চার ভাইয়ের মরদেহ দেশে, দাফনের প্রস্তুতি

ওমানের দক্ষিণ আল বাতিনাহ গভর্নরেটের মুলাদ্দা এলাকা...

দেবের নায়িকা সৃজা দত্ত ঈদের ওয়েব ফিল্মে

ভারতের কলকাতার নায়ক দীপক অধিকারী দেবের দুই নায়িকা...

আওয়ামী লীগ সেদিনই ব্যাক করেছে: মাহফুজ আলম

জুলাই গণ–অভ্যুত্থানের পর কার্যক্রম নিষিদ্ধ হ...

দেশের ১১ জেলায় তাপপ্রবাহ, অব্যাহত থাকবে কয়েকদিন

ঢাকা, রাজশাহী, খুলনাসহ দেশের ১১টি জেলায় মৃদু তাপপ্...

মাদ্রাসায় শিশুর আত্মহত্যা: বলাৎকারের অভিযোগে ছাত্র গ্রেপ্তার

ঢাকার রামপুরায় মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার ও আত্...

নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মাটি কাটা নিয়ে দ্বন...

বিয়ে কেন করছেন না, সেই প্রশ্ন শুনতে হয় এমা ওয়াটসনকে

ব্রিটিশ পডকাস্টার জয় শেঠির ‘অন পারপাস’...

এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ আইনমন্ত্রীর

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা