বিনোদন
শিখেছেন সিলেটি ভাষা

দেবের নায়িকা সৃজা দত্ত ঈদের ওয়েব ফিল্মে

বিনোদন প্রতিবেদক

ভারতের কলকাতার নায়ক দীপক অধিকারী দেবের দুই নায়িকা ইধিকা পাল ও জ্যোতির্ময়ী কুণ্ডু। বাংলাদেশের দর্শকদের কাছে পরিচিত মুখ তারা। এই নায়কের আরেক নায়িকা সৃজা দত্ত এবার ঢাকার কাজে যুক্ত হয়েছেন।

এ বছর তার ইঞ্জিনিয়ারিংয়ের শেষ বর্ষ। পড়াশোনার চাপের মধ্যেই ঢাকায় এসে ‘তাজমহল’ সিনেমায় শুটিং করে গেছেন সৃজা। তিনি অভিনয় করেছেন নায়িকার ভূমিকায়; ‘তাজমহল’ মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে।

কলকাতার বাংলা দৈনিক বাংলাবাজার জানিয়েছে, দেবের 'বাঘা যতীন' সিনেমায় নায়িকার চরিত্র করে বড় পর্দায় অভিষেক হয় সৃজার। কাজ করেছেন ‘টেক্কায়’, তাকে শেষবার বড় পর্দায় 'রঘু ডাকাত' সিনেমায় পাওয়া গেছে। এছাড়া হইচই-এর 'নিশির ডাক' সিরিজেও অভিনয় করেছেন তৃষা।

ঢাকা থেকে কীভাবে ডাক পেলেন জানতে চাইলে তিনি বলেন, যোগাযোগ হচ্ছিল। ডাকও পাচ্ছিলাম। শেষে 'প্রেসার কুকার' সিনেমার নায়ক ফইজুল ইয়ামিনের বিপরীতে সুযোগ এল।

সুযোগ হাতছাড়া করেননি অভিনেত্রী। কাঁটাতার, দেশভাগ ভালোবাসাকে আটকাতে পারে না, 'তাজমহল' সেই গল্প বলবে। সিনেমাটি পরিচালনা করেছেন ওয়াহিদ অনম। প্রেমের গল্পের সিনেমা ‘তাজমহল’ মুক্তি পাবে ঈদের দিন।

ঢাকায় কেমন কাটলো জানতে চাইলে সৃজা বলেন, বাংলাদেশ শান্ত। তারা ভারতীয়দের খুব ভালোবাসেন। কোথায় বসাবেন, কী খাওয়াবেন, বুঝে উঠতে পারেন না! কী যে আন্তরিক সবাই।

কথায় কথায় সৃজা বলেছেন, কলকাতায় ফেরার সময় ভুল পথে গিয়ে ঢাকার শাহজালাল বিমানবন্দরে পৌঁছোতে দেরি করে ফেলেছিলেন তিনি। কিন্তু তাকে কলকাতায় ফিরতেই হবে, কারণ পরের দিন তার পরীক্ষা।

তিনি বলেন, সে দিন বিমানবন্দরের সবাই আমাবে সহযোগিতা করেছেন। আমার জন্য বিমান দেরিতে উড়েছে। এই আন্তরিকতা ভুলব কী করে?

একই সঙ্গে সৃজার আক্ষেপ হল তাড়াহুড়োয় তার ইলিশ খাওয়া হয়নি। তার বদলে কাচ্চি বিরিয়ানি খেয়েছেন। সৃজার সঙ্গে ঢাকায় তার মাও এসেছিলেন। তিনি নিজের আর মেয়ের জন্য ঢাকাই জামদানি কিনেছেন।

সিনেমার দৃশ্য ধারণের কাজ হয়েছে শুট হয়েছে সিলেট অঞ্চলে। সেখানকার ভাষা শিখতে হয়েছে সৃজাকে।

তিনি আরও বলেন, বিনোদনদুনিয়ায় বাংলাদেশ ‘দ্রুত এগিয়ে আসছে’। এক মাসেরও কম সময়ে শুট শেষ হয়ে মুক্তি পাচ্ছে 'তাজমহল'।

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা