বিনোদন

ব্যতিক্রমী ডিজাইনের পোশাকে শাকিরা, ব্যাপক সাড়া

বিনোদন ডেস্ক

ফুটবল বিশ্বকাপ শুরু হতে বেশি দেরি নেই। বিশ্বজুড়ে এখন চলছে তুমুল উন্মাদনা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত এই টুর্নামেন্টে খেলোয়াড়দের পাশাপাশি আলোচনার শীর্ষে রয়েছেন কলম্বিয়ান পপ কুইন শাকিরা। বিশ্বকাপ আমেজের এমন সময়ে নিজের কিছু নতুন গ্ল্যামারাস ছবি শেয়ার করে নেটদুনিয়ায় ব্যাপক সাড়া ফেলেছেন এই শিল্পী।

বিশ্বকাপের থিম সং ও ফাইনালের পারফরম্যান্স নিয়ে বিশ্বজুড়ে তুমুল আলোচনা চলছে। যার কেন্দ্রে রয়েছেন শাকিরা। মঙ্গলবার (১৯ মে) তার অফিশিয়াল ফেসবুক পেজে কিছু ছবি পোস্ট করলেন। যেখানে তার সাহসী লুক ও পোশাক ভক্তদের নজর কেড়েছে।

ছবিগুলোতে দেখা যায়, একটি বর্ণিল ও ব্যতিক্রমী ডিজাইনের করসেট স্টাইলের টপস এবং ম্যাচিং ফিটিং প্যান্ট পরেছেন শাকিরা। উজ্জ্বল সোনালী ব্যাকগ্রাউন্ডে ভিন্ন ভিন্ন ভঙ্গিতে পোজ দিয়েছেন তিনি।

সঙ্গে তার খোলা দীর্ঘ সোনালী চুল এবং আত্মবিশ্বাসী চাহনি ছবিগুলোকে আরও দৃষ্টিনন্দন করে তুলেছে। মূলত বিশ্বমঞ্চে বড় দুটি খবরের আবহেই শাকিরার এই নতুন রূপ সামনে এলো। ভক্তদের প্রসংসামূলক মন্তব্য এবং প্রতিক্রিয়ায় মুখর হয়ে উঠেছে তার কমেন্ট বক্স। অনেকেই তার এই ফিটনেসের প্রশংসাও করেছেন।

সম্প্রতি নাইজেরিয়ান গায়ক বুর্না বয়ের সঙ্গে শাকিরার গাওয়া বিশ্বকাপের অফিশিয়াল থিম সং ‘দাই দাই’ মুক্তি পেয়েছে। এ ছাড়া আগামী জুনে শুরু হতে যাওয়া মেগা বিশ্বকাপের ফাইনালের হাফ টাইমে নিউ জার্সির মাঠে ম্যাডোনা এবং কোরিয়ান পপ গ্রুপ বিটিএস-এর সঙ্গে মঞ্চ কাঁপাবেন শাকিরা। এমন বড় ধামাকার আবহেই তার এই গ্ল্যামারাস লুকের প্রকাশ ঘটল।

ফুটবল বিশ্বকাপের মঞ্চে শাকিরা সবসময়ই একটি অতি পরিচিত ও জনপ্রিয় নাম। ২০১০ সালের ঐতিহাসিক ‘ওয়াকা ওয়াকা’ ছাড়াও ২০০৬ ও ২০১৪ সালের বিশ্বকাপ ফাইনালেও পারফর্ম করে দর্শকদের মাতিয়েছিলেন তিনি।

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

পুরোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা