সারাদেশ

নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মাটি কাটা নিয়ে দ্বন্দ্বের জেরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার প্রতিবাদে লোকজন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

বুধবার (২০ মে) গভীর রাতে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাও চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন খবরের সত্যতা নিশ্চিৎ করেন।

নিহত ওসমান গনি (৪০) উপজেলার বড় বিনাইরচর এলাকার প্রয়াত আব্দুর রশিদের ছেলে। তিনি ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

এ ঘটনায় পুলিশ এরই মধ্যে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ চারজনকে আটক করেছে।

স্বজনরা বলেন, ওসমান গনি পাশের দুপ্তারা ইউনিয়নের একটি জমি থেকে মাটি কাটার কাজ পান। তবে, তাতে বাধা দেন ওই ইউনিয়নের স্বেচ্ছাসেবক দল নেতা রমজান আলী। এ নিয়ে মঙ্গলবার বিকালেও উভয় পক্ষের মধ্যে তর্ক হয়।

ওসমান গনি আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়ার নাত-জামাই এবং জেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব জুবায়ের হোসেন জিকুর চাচা।

বিএনপি নেতা ইউসুফ আলী ভূঁইয়া বলেন, গনির নিজের ভেকু আছে, সে মাটি কাটার কাজ করে। ওই এলাকায় একটা জমির মাটি কাটার কাজ পেলে তাতে বাধা দিয়ে চাঁদা চায় রমজান। ৫০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় গত পরশুও কাজে বাধা দেয়। আমরা পুলিশেও জানিয়েছিলাম।

মাটি কাটতে গিয়ে ভেকু আটকে যাওয়ায় রাতে তা তুলতে গিয়েছিল এবং তখনই গনির উপর হামলা হয় বলে দাবি করেন ইউসুফ আলী।

তিনি বলেন, শরীরের এমন কোনো জায়গা নাই, যেখানে না কোপাইছে। পুরা শরীর ক্ষতবিক্ষত ছিল।

আহত অবস্থায় স্থানীয়রা তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পথেই তিনি মারা যান বলে জানান ওসি আলাউদ্দিন।

হত্যাকাণ্ডের প্রতিবাদে সকালে নিহতের স্বজন ও দলীয় নেতাকর্মীরা আড়াইহাজার-গাউছিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় কয়েকটি যানবাহনেও ভাঙচুর চালানো হয়।

পরে পুলিশ গিয়ে বিক্ষুব্দদের সড়ক থেকে সরিয়ে দেয় এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে বলে জানান ওসি।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদের জন্য দুপ্তারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রমজান আলী ও তার তিন সহযোগীকে থানায় আনা হয়েছে।

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

সেনাবাহিনীর প্রকৃত শক্তি শৃঙ্খলা, নৈতিকতা ও জন আস্থা: প্রধানমন্ত্রী

সেনাবাহিনীর প্রকৃত শক্তি শুধু অস্ত্র, সরঞ্জাম কিংব...

কাতারে গ্রেপ্তার বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান

দুদকের দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুর্নীতির দ...

ঢাবিতে আনোয়ারউল্লাহ চৌধুরী স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের মেধা...

তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা