আন্তর্জাতিক

টিকা গ্রহণ করে মারা গেলেন কুয়েতি অভিনেতা

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস মোকাবেলায় ফাইজার-বায়োনটেকের টিকা গ্রহণের কয়েকদিন পর মারা গেলেন কুয়েতের অভিনেতা মিশারি আল-বালাম। বিষয়টি তার পরিবার থেকে নিশ্চিত করা হয়েছে।

পরিবার সূত্রে আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, গত শনিবার থেকে তিনি কুয়েতের জাবের আল-আহমাদ আল-জাবের আস-সাবা হাসপাতলের ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি ছিলেন। শেষ পর্যন্ত বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) তিনি মারা যান।

৪৮ বছর বয়সী অভিনেতা মিশারি গত ১১ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন যাতে দেখা যায় ফাইজার-বায়োনটেকের টিকার প্রথম ডোজ গ্রহণ করছেন তিনি এবং তার ফলোয়ারদেরকেও টিকা নিতে আহ্বান জানাচ্ছেন।

ফাইজারের টিকা নেয়ার পরেও তিনি করোনা আক্রান্ত হয়েছেন এবং তার স্বাস্থ্যের অবস্থা দিন দিন অবনতি হতে থাকে। পরে ১৭ ফেব্রুয়ারি তিনি ইনস্টাগ্রামে দেয়া আলাদা একটি পোস্টে জানান, ফাইজারের টিকা নেয়ার পরেও তার স্বাস্থ্যের এই অবনতি ঘটেছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি’র রবীন্দ্রনাথ 

এবার রবীন্দ্র-জয়ন্তীতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক...

নাট্যজন আতাউর রহমান আর নেই

দশ দিন লাইফ সাপোর্টে থাকার পর সোমবার (১১ মে) দিবাগত রাতে মারা গেছেন নাট্যব্যক...

মুখস্থ বিদ্যা ও সার্টিফিকেটনির্ভর শিক্ষাব্যবস্থা থেকে বের হতে হবে

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করে কর্মস...

লেবাননে ড্রোন হামলায় নিহত দুই প্রবাসীর বাড়িতে শোকের মাতম

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় নিহ...

ঈদুল আজহা পর্যন্ত দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দোকান, বিপণিবিতান খো...

অনুমোদন পেল পদ্মা ব্যারেজ প্রকল্প

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও অর্থনীতি রক্ষা...

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি

‎ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের...

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে হামে...

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্র...

নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজে বিস্ফোরণ,  দগ্ধ ১২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা