স্বাস্থ্য

টিকা আবিষ্কারে আট প্রার্থী এগিয়ে : ডাব্লিউএইচও

আন্তর্জাতিক ডেস্ক:

প্রাণঘাতী করোনার টিকা আবিষ্কারের জন্য সারাবিশ্বের চিকিৎসা বিজ্ঞানীরা রাত-দিন এক করে কাজ চালিয়ে যাচ্ছেন।

করোনা টিকা আবিষ্কারের বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) প্রধান টেডরস আদহানম বলেছেন, অন্তত আটজন প্রার্থী করোনার টিকা আবিষ্কারের পথে এগিয়ে আছে।

জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদকে এক ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, আরো দুই মাস আগে ধারণা ছিল ১২ থেকে ১৮ মাস সময় লাগবে করোনার টিকা আবিষ্কার করতে।

কিন্তু বর্তমানে তার মনে হচ্ছে, শিগগিরই টিকা চলে আসবে। আর এজন্য ছয় দশমিক চার বিলিয়ন পাউন্ড খরচের জন্য দিয়েছেন ৪০ দেশের নেতারা। এই অর্থ ব্যয় করা হবে করোনার টিকা আবিষ্কারের জন্য গবেষণার কাজে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের দাবি, এই অর্থ করোনার টিকা আবিষ্কারের জন্য যথেষ্ট নয়। টিকা আবিষ্কার এবং তা সরবরাহের জন্য আরো বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন।

ডা. টেডরস বলেন, অন্তত সাত থেকে আটজন শীর্ষ প্রার্থী রয়েছে। যারা করোনার টিকা আবিষ্কারের দৌড়ে অনেকটা এগিয়ে আছে। যাদের অপেক্ষাকৃত ভালো ফল আসছে, নির্দিষ্ট করে গুটিকয়েকের দিকে আমরা নজর রাখছি।

তবে শীর্ষ প্রার্থীদের ব্যাপারে নির্দিষ্ট করে কোনো তথ্য দেননি তিনি। সূত্র : আইটিভি

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা