সারাদেশ

টাঙ্গাইল জেলা লকডাউনে

টাঙ্গাইল প্রতিনিধি:

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে টাঙ্গাইল জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ আদেশ জারি থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে জেলা সার্কিট হাউজে পুলিশ বিভাগ, জেলা প্রশাসন, সেনাবাহিনী ও জনপ্রতিনিধিদের অংশগ্রহণে এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী টাঙ্গাইল জেলার সীমান্তবর্তী এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে।

টাঙ্গাইলের জেলা প্রশাসক শহীদুল ইসলাম সাংবাদিকদের বলেন, করোনাভাইরাস মোকাবেলায় টাঙ্গাইল জেলাকে চারদিক দিয়ে চেকপোস্ট বসিয়ে লকডাউন করে দেওয়া হয়েছে। অন্য কোনো জেলার যানবাহন এ জেলায় প্রবেশ করবে না এবং এখানকার যানবাহন অন্য কোথাও যেতে পারবে না। তবে ওষুধ, খাদ্যসামগ্রীবাহী যানবাহন, পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী ও সংবাদকর্মীরা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবেন।

তিনি আরও জানান, শুধুমাত্র নিত্যপ্রয়োজনীয় জিনিস ছাড়া সব ধরনের দোকান বন্ধ থাকবে। কোনো কারণ ছাড়া জনগণকে ঘর থেকে বের হতে নিরুৎসাহিত করা হচ্ছে। এই পরিস্থিতি মোকাবেলায় সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

টাঙ্গাইলে এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত কোনো রোগীর খবর পাওয়া যায়নি। তবে সন্দেহভাজন ৭৭ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তবে আগাম সতর্কতা হিসেবে জেলায় মোট ১৩টি আইসোলেশন সেন্টার স্থাপন করা হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা