সারাদেশ

জয়পুরহাটের আতঙ্ক বালুর ড্রেজার

মামুন, জয়পুরহাট প্রতিনিধি:

নিয়ম নীতির তোয়াক্কা না করে জয়পুরহাটের ছোট যমুনা ও তুলশীগঙ্গা নদী থেকে চলছে বালু উত্তোলন। নদীর একেবারে পাড় ঘেসে অবৈধ ড্রেজারের সাহায্যে তোলা হচ্ছে বালু। এতে প্রতি নিয়ত ভাঙছে নদীর পাড়ের ফসলী জমি। ভাঙনের আতঙ্কে নদী তীরের বাসিন্দারা।

সরকারের কাছ থেকে ইজারা নিলেও ড্রেজার দিয়ে বালু তোলা সম্পূর্ণ অবৈধ। তবুও ইজারাদাররা মানছে না কোন আইন কানুন। পেশিশক্তির জোরে কেবল নদী থেকে নয়, খেয়াল খুশি মতো অনেকের আবাদি জমি থেকেও তোলা হচ্ছে বালু।

ড্রেজার দিয়ে বালু তোলার কাজটি বেশি চলছে জয়পুরহাটের পাচঁবিবি উপজেলার শীমলতলী, সদর উপজেলার পুরানাপৈল এলাকায়। জেলার অন্তত ১৫টি স্থানে ড্রেজার দিয়ে বালু তোলা হচ্ছে। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকার কৃষি জমি। গত এক বছরে প্রায় একশ বিঘা জমি হারিয়ে গেছে নদী গর্ভে। কৃষকদের ক্ষতি হয়েছে কোটি কোটি টাকা।

বালু উত্তোলনে বাঁধা দিতে গেলে জমির মালিকদের হুমকি ধমকি দিচ্ছে প্রভাবশালী এসব ইজারাদাররা। কোনকোন জমির মালিককে নাম মাত্র টাকা দিলেও অনেকের কাছ থেকে জোর করে নিচ্ছে জমির বালু। টাকা চাইতে গেলে ইজারাদারদের সন্ত্রাসী বাহিনীর কাছে লাঞ্ছিত হতে হচ্ছে ভুক্তভোগিদের। ভয়ে অনেকে আবার প্রতিবাদই করতে পারছেন না। ইজারাদারদের কাছে জিম্মি হয়ে পড়েছেন নদীর পাড়ের বাসিন্দারা।

জয়পুরহাটের ছোট যমুনা ও তুলশীগঙ্গা নদী দুই পাড়ের বাসীন্দাদের কাছে ড্রেজার এখন এক মূর্তিমান আতঙ্কের নাম। বাড়ি বা জমির আশেপাশে ড্রেজার বসাতে দেখলেই নির্ঘুম রাত কাটছে স্থানীয়দের।

নাম প্রকাশে অনিচ্ছুক ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানান, প্রশাসনের কাছে অভিযোগ করলে কিছুদিন বালু উত্তোলন বন্ধ থাকে। কয়েকদিন পর আবারও শুরু হয়। কোনভাবেই ঠেকানো যাচ্ছে না তাদের। বেশ কয়েকবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেও থামছে না অবৈধভাবে বালু উত্তোলনের কাজ।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ইজারাদাররা বলেন, আমরা বালুর ঘাট টাকা দিয়ে ইজারা নিয়েছি। আর যেসব কৃষকরা অভিযোগ করছে, তা ঠিক নয়। যাদের জমি থেকে বালু উত্তোলন করা হয়েছে তাদের জমির বালু কিনে নিয়েছি।

পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদিম সরোয়ার বলেন, ড্রেজার দিয়ে বালু তোলার কোন বিধান নাই। যারা ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ব্যক্তি মালিকানা জমি থেকে বালু তোলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে কেউ এখনও আমার কাছে অভিযোগ জানায়নি, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি

জলবায়ু পরিবর্তনের কথা উঠলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে কিছু পরিচিত দৃশ্য -...

আবারও ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

ভয়াবহ ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই আবারও ভূমিকম্পে কেঁপে...

বক্স অফিসে ইতিহাস গড়ল ইমরান হাশমির ‘আওয়ারাপান টু’

মুক্তির মাত্র তিন দিনেই বিশ্বব্যাপী ১০০ কোটি রুপি আয়ের মাইলফলক পেরিয়ে বক্স অফ...

মন্দিরে পদদলিত হয়ে নিহত ৭

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের একটি শিবমন্দিরে পদদলিত হয়ে অন্তত সাত জন পুণ...

রাজধানীর গণপরিবহনে চালু হচ্ছে নারীদের ‘পিংক বাস’

রাজধানীর গণপরিবহনে নারীদের জন্য বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস চালু করত...

রাজধানীর গণপরিবহনে চালু হচ্ছে নারীদের ‘পিংক বাস’

রাজধানীর গণপরিবহনে নারীদের জন্য বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস চালু করত...

এসআই নেয়ামত উল্লাহর বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নেয়ামত উল্লাহর বিরুদ্ধে ঘুষ গ্রহ...

এসআই নেয়ামত উল্লাহর বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নেয়ামত উল্লাহর বিরুদ্ধে ঘুষ গ্রহ...

আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন ‘অনুমাননির্ভর’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের সতর্কতার প্রতিবেদনকে ‘অনুমান...

খাদ্যপণ্যে ট্রান্স ফ্যাটের সর্বোচ্চ মাত্রা ২ শতাংশ নির্ধারণ

হৃদরোগসহ বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি কমাতে ভোজ্যতেল, বনস্পতি, লাচ্ছা সেমাই,...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা